সাকিবের পর তাসকিনেরও প্রশংসা পেলেন হাসান মাহমুদ
- আপডেট সময় : ১০:৪৯:০৮ পূর্বাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২
- / 151
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
ভারতের বিপক্ষে ম্যাচে বল হাতে ৪৭ রান দিলেও গুরুত্বপূর্ণ তিন উইকেট শিকার করেছিলেন হাসান মাহমুদ। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া ও অক্ষর প্যাটেলকে নিজের শিকার বানান তরুণ এই পেসার। আগের ম্যাচগুলোতেও বুদ্ধিদীপ্ত ছাপ এই পেসার।
হাসান মাহমুদের এমন পারফর্মেন্সে মুগ্ধ সতীর্থরা। আগের সংবাদ সম্মেলনে অধিনায়ক সাকিব আল হাসান তার প্রশংসা করেছেন। বুদ্ধিদীপ্ত আখ্যা দিয়েছেন। এবার আরেক পেসার তাসকিন আহমেদও হাসান মাহমুদকে নিয়ে শোনালেন আশার বাণী। হাসান মাহমুদকে নিয়ে তাসকিনের প্রত্যাশার পারদ বেশ ভারী।
তাসকিন স্বপ্ন দেখেন একদিন হাসান মাহমুদ বিশ্বসেরা বোলারদের একজন হবেন। পাকিস্তান ম্যাচের আগে অনুশীলন শেষে তাসকিন সাংবাদিক সাথে আলাপকালে হাসান মাহমুদকে নিয়ে বলেন,
‘হাসান মাহমুদ আমার অনেক পছন্দের বোলার। ও বাংলাদেশের জন্য অনেক বড় সম্ভাবনা। আল্লাহ যদি হাসানকে সুস্থ রাখে, ইনশাআল্লাহ তিনি অনেক বড় কিছু হবে বিশ্বের।’
এই সময় পেসারদের মাঝে ভালো করার দৃঢ়তা রয়েছে বলে জানান তাসকিন। তাসকিন বলেন, ‘হাসান, শরিফুল ইভেন আমি, ফিজ সবার মধ্যেই উন্নতির ক্ষুধা রয়েছে। আমরা একজন আরেকজনকে সাপোর্ট করি এটা ভালো দিক।’
এর আগে সাকিব আল হাসান হাসান মাহমুদ সম্পর্কে বলেছিলেন, ‘দেখুন হাসান মাহমুদ এতো অল্প বয়সে বিশ্বকাপের মতো বড় আসরে প্রতিনিধিত্ব করছে এটা ওর জন্য একটা বড় ব্যাপার। আমরা সবাই বিশ্বাস করি, ওর বয়সটা না যতবেশি তার থেকে ওর অনেক ভাল মাথা। গেম সেন্স এবং গেম রিড করতে পারে ভালো। ভবিষ্যতে বাংলাদেশের একটা বড় প্রত্যাশা হচ্ছে বলে মনে করি।’
বিডিসংবাদ/এএইচএস


























