ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউরোপে ভুয়া বোমা হামলার হুমকিতে ব্যাহত ৩০ ফ্লাইট জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২ রাজধানীর ক্লিনিকে ইনকিউবেটরের আগুনে নবজাতকের শরীর ঝলসে যাওয়ার অভিযোগ দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার যেকোনো মূল্যে রক্ষা করব: প্রধানমন্ত্রী রান্নার অ্যালুমিনিয়াম পাত্রে সিসার ঝুঁকি: মিলছে না সমাধান সেবায় রূপান্তরই মূল লক্ষ্য, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় ফ্লাই দুবাইয়ের দুই রুটে ফ্লাইট স্থগিত প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের সঙ্গে বায়োফার্মার এমডির সৌজন্য সাক্ষাৎ ওয়েলিংটনে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের জয় ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

সাকিবের ফিফটিতে বড় সংগ্রহ বরিশালের

  • আপডেট সময় : ১০:৫৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ৭ জানুয়ারী ২০২৩
  • / 139
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথম ম্যাচ খেলতে নেমেই ঝড়ো ব্যাটিং প্রদর্শনী করেছেন সাকিব আল হাসান। মাত্র ২৬ বলে তুলে নিয়েছেন অর্ধশতক। শেষ পর্যন্ত ৭ চার আর ৪ ছক্কায় সাকিব করেন ৩২ বলে ৬৭ রান। সাকিবের রান উৎসবের দিনে ভালো সংগ্রহ পেয়েছে তার দলও, ৭ উইকেটে ১৯৪ রান করেছে ফরচুন বরিশাল।

এদিন অনেকটা বিস্ময়কর কাণ্ডের দেখা মেলে টসের সময়ে। দুই দলের নির্ধারিত অধিনায়কদের কেউ আসেননি টস করতে। সিলেটের হয়ে মাশরাফির পরিবর্তে যেমন আসেন মুশফিকুর রহিম, তেমনি বরিশালের হয়ে টসে আসেন মেহেদী হাসান মিরাজ। টসে জেতেন মিরাজ, নেন ব্যাটিংয়ের সিদ্ধান্ত।

আগে ব্যাটিংয়ে নেমে শুরু থেকে চাপ সৃষ্টি করে খেলতে থাকে বরিশাল। দুই ওপেনার মিলে ৭.২ ওভারে গড়েন ৬৭ রানের জুটি। এনামুল হক বিজয় ২১ বলে ২৯ রান করে আউট হলে ভাঙে এই জুটি। পরের ওভারেই ফেরেন আরেক ওপেনার চতুরঙ্গ ডি সিলভা। ২৫ বলে ৩৬ রান করেন তিনি। তবে এরপর থেকেই শুরু হয় সাকিব শো। শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলতে থাকেন তিনি।

১৩ রান করে ইফতেখার ফিরে গেলে তৃতীয় উইকেটের দেখা পায় সিলেট। সেই সাথে ভাঙে ৩৫ রানের জুটি। এবার মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে ৩০ রানের জুটি করেন সাকিব, মাহমুদউল্লাহ ফেরেন ১২ বলে ১৯ রান করে৷ এরপর হায়দার আলীর সাথে ১৪ বলে ৩৩ রানের জুটি হলেও সাকিব একাই করেন ৮ বলে ৩০ রান। এ সময় মাত্র ২৬ বলে তুলে নেন অর্ধশতকও। করিম জানাতের সাথে ১২ রানের জুটি ভাঙে শেষ ওভারে সাকিব ৬৭ রান করে বিদায় নিলে৷ ১২ বলে ১৭ রান করেন করিম জানাত।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাকিবের ফিফটিতে বড় সংগ্রহ বরিশালের

আপডেট সময় : ১০:৫৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ৭ জানুয়ারী ২০২৩