ঢাকা ১০:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রণালয়ের নতুন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী তাজমিন মৃত্যুর ঘটনায় কক্সবাজারে মামলা দায়ের তরুণদের বিক্ষোভে কি নড়বড়ে হচ্ছে মোদির রাজনৈতিক ভাবমূর্তি? সৌদিতে বিমানবন্দর বন্ধ: ঢাকা থেকে ১০৭ ফ্লাইট বাতিল রাষ্ট্রসংস্কার প্রক্রিয়া ক্ষমতার রাজনীতিতে জিম্মি: টিআইবি সৌদি ফ্লাইট সংকট: কর্মস্থলে ফিরতে হিমশিম খাচ্ছেন প্রবাসী কর্মীরা দিল্লিতে ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ওপর আস্থা হারাচ্ছেন তরুণ ভোটাররা দিল্লিতে ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচির আগে আটক অভিজিৎ দীপকে শ্রীপুরে পরিত্যক্ত বোতল কুড়িয়ে বিপত্তি

সাকিব-এবাদতের চোটে বল করছেন লিটন-ইয়াসির

  • আপডেট সময় : ০৬:০৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২
  • / 127
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

এমনিতেই প্রথম ইনিংস শেষেই ব্যাকফুটে বাংলাদেশ। এড়াতে পারেনি ফলোঅন৷ এর মাঝে আবার একের পর এক চোটের ধাক্কা। বল করতে পারছেন না দলের সেরা দুই বোলার। প্রথমে অধিনায়ক সাকিব আল হাসানের পর চোটের কারণে বল করতে পারছেন না এবাদত হোসেনও।

প্রথম ইনিংসের প্রথম দিনে মাত্র ১২ ওভার বল করেন সাকিব, দ্বিতীয় দিনে এসে আর বলই হাতে নেননি তিনি। কারণ হিসেবে দিনশেষে জানা যায় কাঁধের চোটে পড়েছেন সাকিব। যদিও স্পিন কোচ বলেছিলেন, দ্বিতীয় ইনিংসে সাকিবকে বল হাতে দেখা যাবে। তবে তা আর হয়নি, এখনো বল হাতে দেখা যায়নি সাকিবকে।

সাকিবের খবরটা পুরনো হলেও নতুব খবর এবাদতের চোট। ফলে দ্বিতীয় ইনিংসে তাকেও দেখা যায়নি বল হাতে। পিঠের চোটের কারণে বল করতে পারছেন না এই পেসার। সাকিবের পর এবাদতকে হারিয়ে বড় ধাক্কাই খেয়েছে বাংলাদেশ। সুযোগ পেয়ে বড় সংগ্রহের পথে হাঁটছে ভারত।

ভারতের রানের গতি কমাতে বাধ্য হয়ে ইয়াসির আলী রাব্বি ও লিটন কুমার দাসকে দিয়েও বোলিং করানো হচ্ছে। পরিচয় উইকেটকিপার হলেও এইদিন স্পিনার হয়ে গেছেন লিটন। ২ ওভার বল করে ১৩ রান দিয়েছেন তিনি। ইয়াসির বল করেছেন ৫ ওভার।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাকিব-এবাদতের চোটে বল করছেন লিটন-ইয়াসির

আপডেট সময় : ০৬:০৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২