ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস ৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত, একজনকে বাধ্যতামূলক অবসর স্থগিত বাংলাদেশ-ভারত পঞ্চম কনস্যুলার সংলাপ নিজ বাড়িতে গাঁজা চাষ: সিদ্ধিরগঞ্জে যুবক গ্রেপ্তার সংসদ সদস্যের বাড়িতে পেট্রল বোমার আলামত নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালালে পড়ে থাকা ১২ উড়োজাহাজ বিক্রির সিদ্ধান্ত বেবিচকের ইসরাইলকে যুদ্ধে জড়ানোর অধিকার নেই অন্তর্বর্তী সরকারের: লিবারম্যান রোহিঙ্গা প্রত্যাবাসন ও বিনিয়োগ নিয়ে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: সংসদে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দুয়ায় ১,৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

সাতকানিয়ায় কৃষি জমির টপসয়েল কাটার দায়ে ৪ জনের কারাদন্ড

  • আপডেট সময় : ১১:৩৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০২৪
  • / 128
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় কৃষি জমির উপরিভাগের মাটি (টপসয়েল) কাটার দায়ে ৪ জনকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) দুপুরে কারাদ-প্রাপ্তদের সাতকানিয়া থানা পুলিশ জেল হাজতে পাঠিয়েছে। এরআগে বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সাতকানিয়া উপজেলার ধর্মপুর ইউনিয়নের সিকদার পাড়া এলাকায় সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই কারাদন্ড দেন।
জানা গেছে, ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে উৎপাদনশীল কৃষি জমির উপরিভাগের মাটি (টপসয়েল) কাটার সময় ৪ জনকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে মোবাইল কোর্টের মাধ্যমে আটককৃত প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদ- দেওয়া হয়।
কারাদ- প্রাপ্তরা হলেন- সাতকানিয়া উপজেলার কালিয়াইশের ২ নং ওয়ার্ডের আহমদ শফির পুত্র বোরহান উদ্দীন (১৮), নলুয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মৃত আবদুল মালেকের পুত্র সাজ্জাদ হোসেন (১৯), কালিয়াইশ ৯ নং ওয়ার্ডের আবু তাহেরের পুত্র রিফাতুল ইসলাম (২০) ও পশ্চিম ধর্মপুর সিকদার বাড়ির হারুনুর রশিদের পুত্র আজিজুল আমিন (৩২)।
ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ ও উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাতকানিয়ায় কৃষি জমির টপসয়েল কাটার দায়ে ৪ জনের কারাদন্ড

আপডেট সময় : ১১:৩৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০২৪