ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

সাফজয়ী ফুটবলারদের নামে সেতু

  • আপডেট সময় : ১২:২১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২
  • / 211
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

প্রায় দু’সপ্তাহ হয়ে গেলেও সাফজয়ের আনন্দ এখনো যেন থামছেই না। এখনো সেই বিজয়ী আমেজ রয়ে গেছে, এখন যেন তা দেশের প্রান্তে প্রান্তে ছড়িয়ে গেছে। প্রতিদিন কোথাও না কোথাও অভ্যর্থনা পাচ্ছেন, সংবর্ধনা নিচ্ছেন, পুরষ্কৃত হচ্ছেন। এরই মাঝে সবাই দল ভেঙে পরিবারের কাছে ছুটে চলেছেন নিজ নিজ শহরে। প্রিয়জনের টানে, আপন গন্তব্যে।

সেখানে গিয়েও সেই একই চিত্র। নিজ নিজ জেলায় সংবর্ধনা পাচ্ছেন তারা। ভূষিত হচ্ছেন সম্মানে, ঘোষিত হচ্ছেন পুরষ্কারে। রাঙামাটিতে চোখ ধাঁধানো আড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে সাফজয়ী পাহাড়ের পাঁচ ফুটবলারকে সংবর্ধনা দেয়া হয়েছে। রংপুর বিভাগীয় ক্রীড়া সংস্থার উদ্যোগে সাফজয়ী তিন নারী ফুটবলারকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে রাজকীয় সংবর্ধনা দেয়া হয়েছে। ময়মনসিংহের কালসিন্দুরের মেয়েদেরকেও ভালোবাসায় বরণ করে নিয়েছে ময়মনসিংহবাসী।

এবার ভিন্ন এক উদ্যোগ নেয়া হয়েছে খাগড়াছড়ির সাফজয়ী ফুটবলারদের সম্মানে। এবার সাফে খাগড়াছড়ির ছিল তিন ফুটবলার। আনাই মগিনি, আনুচিং মগিনি ও মনিকা চাকমা। সংবর্ধনার পাশাপাশি এই তিন নারী ফুটবলারের নামে দুইটা সেতু তৈরি করার ঘোষণা দিয়েছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।

নারী দলের জমজ বোন আনাই মগিনী ও আনুচিং মগিনীর বাড়ির সামনে সংযোগ সড়কসহ চলতি অর্থবছরেই প্রায় দু’কোটি ব্যয়ে প্রায় ৩০ ফুট দৈর্ঘ্য ও ১২ ফুট প্রস্থ সেতু নির্মাণ করতে উদ্যোগ নিয়েছে জেলা পরিষদ। নামকরণ করা হবে ‘আনাই-আনুচিং সেতু।’

আর আগামী অর্থবছরে লক্ষীছড়ির দুর্গম বর্মাছড়িতেও মনিকা চাকমার বাড়িতে যাওয়ার সুবিধার্থে সংযোগ সড়কসহ সেতু নির্মাণ করে দেবে পার্বত্য জেলা পরিষদ। যার নামকরণ করা হবে ‘মনিকা চাকমা সেতু।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাফজয়ী ফুটবলারদের নামে সেতু

আপডেট সময় : ১২:২১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২