সাফের প্রথম ম্যাচে আজ বাংলাদেশের প্রতিপক্ষ লেবানন
- আপডেট সময় : ০৩:৫৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩
- / 140
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
পর্দা ওঠেছে দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাফ চ্যাম্পিয়নশিপের। আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিনে মাঠে নামছে বাংলাদেশ। শক্তিশালী লেবাননের বিপক্ষে মাঠে নামবে জামাল ভূঁইয়ারা। খেলা শুরু বিকেল ৪টায়।
এবারের সাফে ‘বি’ গ্রুপে বাংলাদেশ। যেখানে প্রতিপক্ষ লেবানন, মালদ্বীপ ও ভুটান। ভারতের বেঙ্গালুরুতে শক্তিশালী লেবাননের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ সাফের মিশন শুরু করবে টাইগাররা।
২০০৩ সাফ ফুটবলের শিরোপা জিতে বাংলাদেশ। এরপর নিত্যকার বেদনাই সঙ্গী হয়েছে। বিশেষ করে সাফের শেষ পাঁচ আসরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
এবারো সাধ্য অনুযায়ী বড় স্বপ্ন দেখতে পারছে না বাংলাদেশ। বিশেষ করে আজ লেবাননের বিপক্ষে। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে লেবানন। ৯৩ ধাপ এগিয়ে থাকা লেবাননের বিপক্ষে তাই জয় নয়, ড্র করেই তৃপ্ত থাকতে চায় তারা।
বাংলাদেশের কোচ হাভিয়ের কাবরেরা ম্যাচ পূর্বক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমরা কথা দিচ্ছি, শতভাগ দিয়ে চেষ্টা করব এই ম্যাচে। তবে শেষ পর্যন্ত কী হবে, সবই নির্ভর করছে আমাদের পারফরম্যান্সের ওপর। বাংলাদেশ অবশ্যই শক্তিশালী দল। আমরা মাঠে যাব তিন পয়েন্টের জন্য, সেটা না হলে অন্তত এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে চাই।’
এর আগেও লেবাননকে হারানোর অভিজ্ঞতা আছে বাংলাদেশের। ২০১১ সালে বিশ্বকাপ বাছাইয়ে প্রথম লেগে ৪-০ গোলে হারলেও ঢাকায় অনুষ্ঠিত প্রথম লেগে লেবাননকে হারিয়েছিল ২-০ গোলে।
বিডিসংবাদ/এএইচএস


























