ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শাহজালালে কোটি টাকার হীরা ও স্বর্ণালংকারসহ যাত্রী আটক চকবাজারে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট সাবেক দুই সেনা কর্মকর্তাকে চার দিনের রিমান্ডে পাঠালেন আদালত ঈশ্বরদীতে বিএনপির নতুন কমিটি ঘোষণা: অভ্যন্তরীণ দ্বন্দ্ব তুঙ্গে শেরেবাংলা নগরে সচিবালয় স্থানান্তরের উদ্যোগ নভেম্বরেই চালু হতে পারে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলা: ঢাকা থেকে ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তি পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজি ১৭৪ গ্রাম স্বর্ণ ও মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ বসে থাকবে না: শামা ওবায়েদ লালমোহনে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

সাবেক দুই সেনা কর্মকর্তাকে চার দিনের রিমান্ডে পাঠালেন আদালত

  • আপডেট সময় : ১০:০৮:১৩ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • / 0
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, সহিংসতা উসকে দেওয়া, অবৈধ অর্থায়ন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার দুই সাবেক সেনা কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১২ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলমের আদালতে তাদের হাজির করা হয়। আদালত শুনানি শেষে এ রিমান্ড আদেশ প্রদান করেন। রিমান্ডপ্রাপ্তরা হলেন লেফটেন্যান্ট (অব.) কাজী গুলশান আরা (৪৩) এবং লেফটেন্যান্ট কর্নেল (অব.) দেবাশীষ (৪৭)। সরকারবিরোধী চক্রান্ত, সহিংস উসকানি, অবৈধ অর্থায়ন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগে পল্লবী থানার মামলায় গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সাবেক দুই সেনা কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

তদন্তকারী কর্মকর্তা ও ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের পরিদর্শক শেখ বশির আহমেদ আসামিদের সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়েছিলেন। আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাডভোকেট হারুন অর রশিদ রিমান্ডের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন, অন্যদিকে আসামি পক্ষে অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মুনসুর রিপন জামিন ও রিমান্ড বাতিলের আবেদন জানান। সবপক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন। গত রোববার গভীর রাতে পল্লবী ও বনানী ডিওএইচএস এলাকা থেকে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে রোববার গভীর রাতে রাজধানীর দুটি পৃথক এলাকায় অভিযান চালায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রাষ্ট্র পক্ষে অ্যাডভোকেট হারুন অর রশিদ রিমান্ডে নেয়ার যৌক্তিকতা তুলে ধরেন।

তদন্ত কর্মকর্তাদের ভাষ্যমতে, আসামিরা পল্লবীতে একটি বাসায় অবস্থান করে ‘Bangladesh Awami League Supporters Alpha # ১’ ও ‘BBM Transparency’ হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে রাষ্ট্রবিরোধী ডিজিটাল কনটেন্ট প্রচার করছিলেন। এছাড়া ‘Unity Care’ ও ‘Public Parliament’ নামক প্ল্যাটফর্ম ব্যবহার করে সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ পলাতক নেতাদের সঙ্গে যোগসাজশে আওয়ামী লীগের পুনরুত্থান ও অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চালানোর অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। পাশাপাশি ‘কালআজকাল.কম’ নামক ফেসবুক পেজটিও তারা নিয়ন্ত্রণে রাখতেন বলে জানা গেছে।

রিমান্ড আবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ২০১৮ সালে একটি গোলটেবিল বৈঠকে আসামিরা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আনুগত্য প্রকাশ করে ‘বঙ্গবন্ধু সেনা পরিষদ’ গঠন করেন এবং ১০১ সদস্যের কমিটি তৈরি করেছিলেন। পুলিশের ভাষ্যমতে, দেশি ও বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে তাদের যোগাযোগের তথ্য পাওয়া গেছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনার অধিকতর তদন্তের জন্য আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেছেন।

নিউজটি শেয়ার করুন

সাবেক দুই সেনা কর্মকর্তাকে চার দিনের রিমান্ডে পাঠালেন আদালত

আপডেট সময় : ১০:০৮:১৩ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬