ঢাকা ১১:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তিন মাসে দ্বিগুণ হলো এয়ার অ্যাস্ট্রার উড়োজাহাজ বহর নেতানিয়াহুকে সমর্থন নেই ট্রাম্পের, ইরান ইস্যুতে দিলেন কড়া বার্তা মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মিষ্টির শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি বিএনপি জোটেরই থাকবে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসন: ইসি ক্যাশলেস লেনদেনে বাংলা কিউআর ব্যবহার হবে সম্পূর্ণ ফ্রি শুক্রবার ঢাকায় পৌঁছাচ্ছে রূপপুর প্রকল্পের বাড়তি ইউরেনিয়াম জ্বালানি মেট্রো রেলের দুই লাইন নির্মাণে ৪৬ হাজার কোটি টাকা স্বৈরাচার শুধু নিজেদের উন্নয়ন করেছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরত রাখুন ব্যক্তিগত সম্পর্ক

  • আপডেট সময় : ১০:১২:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১
  • / 153
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আজকাল জীবনের প্রতি মুহূর্তেই সঙ্গী সামাজিক যোগাযোগ মাধ্যম। দূরের বন্ধুর সঙ্গে যোগাযোগ রাখতে, নিজের জীবনের আনন্দের মুহূর্ত ভাগ করে নিতে বা জরুরি কোনও বার্তা দিতে সামাজিক যোগাযোগ মাধ্যমই হয়ে ওঠে অন্যতম মাধ্যম। কিন্তু নিজের ব্যক্তিগত কিছু ব্যাপার যেমন প্রেম বা সম্পর্কের কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করার সময় কতটুকু বলতে হবে আর কোথায় থামতে হবে সেটা অনেকেই বুঝতে পারে না।

ঘনিষ্ঠ ছবি শেয়ার নয়

আপনি কি কথায়-কথায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার এবং আপনার সঙ্গীর ছবি আপলোড করেন? কখন, কোথায় যাচ্ছেন সেই চেক ইন করাও বন্ধ করুন। বিশেষ করে ঘনিষ্ঠ দৃশ্যের ছবি একেবারে চলবে না।ব্যক্তিগত জীবনের প্রতিটি মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে না দেওয়াই ভালো। আপনার সঙ্গী তাতে স্বচ্ছন্দবোধ নাও করতে পারেন, বা তার পরিচিত বৃত্তে এমন কেউ থাকতে পারেন যাকে তিনি ওই সব ছবি দেখাতে চান না। তাই বুঝেশুনে ছবি দেবেন।

খুব বেশি ‘হার্ট’ ইমোটাইকন পোস্ট করবেন না

প্রেমিককে মনের কথা বলতে হলে ভাষায় সংক্ষেপে প্রকাশ করাই ভালো। কথায় কথায় ইমোজি ব্যবহার করলে একটা সময়ের পর তা খুব বিরক্তিকর হয়ে ওঠে। তাই ইমোজি ব্যবহার করুন সাবধানে যাতে বাড়াবাড়ি মনে না হয়!

আদরের নামে ডাকাডাকি চলবে না

ব্যক্তিগত মুহূর্তগুলোকে নিজেদের মধ্যেই রাখা ভালো। যে নামে আপনারা পরস্পরকে একান্তে ডাকেন, তা বাইরের লোককে জানানোর দরকার নেই।

সব পোস্টে কমেন্ট করবেন না

সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন আচরণ করবেন না যাতে আপনার সঙ্গীর মনে হয় আপনি তাকে সারাক্ষণ চোখে চোখে রাখছেন। তার প্রতিটি মন্তব্যের পিঠে পালটা মন্তব্য করার দরকার নেই। একটা সীমার মধ্যে থাকাই ভালো।

আপনার পোস্টে তাকে কমেন্ট করার জন্য জোর করবেন না

আপনাদের মধ্যে যে একটা প্রেমের সম্পর্ক আছে, সেটা সারা পৃথিবীকে জানানো কি খুব দরকার? আপনার প্রতিটি পোস্টে তার লাইক, কমেন্ট বা শেয়ার জরুরি নয়, সেটা বুঝুন। আপনারা দু’জনেই স্বাধীন মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমেও সেই ব্যাপারটা বজায় রাখুন। তাকে তার মতো থাকতে দিন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরত রাখুন ব্যক্তিগত সম্পর্ক

আপডেট সময় : ১০:১২:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১