ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা মানুষের বর্জ্য থেকে তৈরি কংক্রিট: প্রচলিত সিমেন্টের চেয়েও বেশি শক্তিশালী ও টেকসই ৯/১১ হামলা ও ইসলামভীতি: যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি ও বিতর্কিত কিছু তথ্য

সালমানের হাত ধরে চালু হল ড্রাইভিং স্কুল!

  • আপডেট সময় : ০৩:২২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০১৭
  • / 279
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ  দুবাইয়ের আল কুয়োজ এলাকায় বেলহাসা ড্রাইভিং সেন্টারের পঞ্চম ব্রাঞ্চটি উদ্বোধন হল বৃহস্পতিবার।

ভিরমি খাওয়ার মতোই কথা। মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ফুটপাথবাসীকে পিষে মারার অভিযোগ উঠেছিল যে ব্যক্তির বিরুদ্ধে, তিনি কিনা ড্রাইভিং স্কুলের মুখ!

কিছু দিন আগেই অ্যান্টি স্মোকিংয়ের প্রচার করেছিলেন শাহরুখ খান। সেই সময় অনেকেই বলেছিলেন, এ বার হয়তো ড্রাইভিং স্কুলের প্রচার করতে দেখা যাবে সলমন খানকে। অবশেষে সেই আশঙ্কাই সত্যি হল। গাল্ফ নিউজের খবর অনুযায়ী, আল কুয়েজের একটি মলে অত্যন্ত গোপনতা বজায় রেখে ড্রাইভিং স্কুলটির উদ্বোধন করেন সলমন। সেখানে হাজির হতে পেরেছিলেন একমাত্র আমন্ত্রিতরাই।

২০০২ সালে ‘হিট অ্যান্ড রান’ মামলায় নাম জড়ায় বলিউড তারকা সলমন খানের। প্রায় ১৩ বছর পর উপযুক্ত তথ্য প্রমাণের অভাবে বেকসুর খালাস হয়ে যান ‘ভাইজান’। ২০১৫-র ডিসেম্বরের শুরুতে, বম্বে হাইকোর্ট রায়ে জানিয়েছিল, সলমন খান ঘটনার দিন গাড়ি চালাচ্ছিলেন এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি। এমনকী ওই দিন তিনি নেশাগ্রস্ত ছিলেন তারও কোনও পাকাপোক্ত প্রমাণ মেলেনি। তাই ২০০২-এর ২৮ সেপ্টেম্বরের ওই রাতে সলমনের গাড়িটি কে চালাচ্ছিলেন তা কার্যত আজও রহস্য!

সাইকেল চালাতেও ভালবাসেন ‘ভাইজান’। ছবি: সলমনের ইনস্টাগ্রাম পেজের সৌজন্যে।

এখন প্রশ্ন হল, দুবাইয়ের ওই ড্রাইভিং স্কুলের শিক্ষার্থীরা কী শিখবেন? নিন্দুকেরা কিন্তু এও বলছেন যে, কী ভাবে ড্রাইভারের সিটে বসেও গাড়ি না চালানো যায়, সেটারই হয়তো ট্রেনিং হবে! দুবাইয়ের ট্রাফিক পুলিশই বলতে পারবে বেলহাসা ড্রাইভিং সেন্টারের শিক্ষার্থীদের ভবিষ্যৎ।

এমন পরিস্থিতিতে সলমনকে ড্রাইভিং স্কুলের ব্র্যান্ড অ্যাম্বাসাডর করার ঘটনা কিন্তু টুইটারেত্তিতে ব্যাপক সাড়া ফেলেছে। সব মিলিয়ে শিরোনামে ‘ড্রাইভিং অ্যাম্বাসাডর সল্লু ভাই’!

সূত্রঃ আনন্দবাজার

নিউজটি শেয়ার করুন

সালমানের হাত ধরে চালু হল ড্রাইভিং স্কুল!

আপডেট সময় : ০৩:২২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০১৭