ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

সিলেটে বৃষ্টি, থমকে আছে খেলা

  • আপডেট সময় : ০৭:৫৬:১৫ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩
  • / 140
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বৃষ্টি শঙ্কা মাথায় নিয়েই শুরু হয়েছিল খেলা। পাওয়ার প্লে নির্বিঘ্নে পাড়ি দেয়া গেলেও শুরু হয়েছে বৃষ্টি বাধা। মাঠ ছেড়েছেন খেলোয়াড়েরা। এর আগ পর্যন্ত ৭.২ ওভারে স্কোরবোর্ডে এসেছে ২ উইকেটে ৩৯ রান। নাবি ১৪ বলে ১১ ও ইবরাহীম অপরাজিত আছেন ২০ বলে ১১ রানে।

এর আগে শুরুতেই বিপদে পড়ে আফগানিস্তান। তাসকিন আহমেদের সামনে দাঁড়াতেই পারেনি তাদের উদ্বোধনী জুটি। ফিরেছেন দুই ওপেনারই, দু’জনকেই ফেরান তাসকিন। ৩ ওভার শেষে আফগানদের সংগ্রহ দাঁড়ায় ২ উইকেটে ১৬ রান। তবে এরপর মোহাম্মদ নাবি ও ইবরাহীম জাদরানের ব্যাটে লড়াই করছে তারা।

প্রথম ওভারেই ফেরেন রাহমানুল্লাহ গুরবাজ। আগের বলেই ছক্কা হাঁকিয়েছিলেন তাসকিনকে, পরের বলেও এগিয়ে এসে খেলতে চেয়েছিলেন তাকে। তবে ব্যাটে বল লেগে উঠে যায় উপরে, নিজেই ছুটে এসে তালুবন্দি করেন তাসকিন। গুরবাজ ফেরেন ৫ বলে ৮ রান করে।

হাসান মাহমুদের পরের ওভারে হাসান মাহমুদ মাত্র ২ রান দিলে তৃতীয় ওভারে ফেরেন তাসকিন। এবার এসে ফেরান আরেক ওপেনার হজরতুল্লাহ জাজাইকে। তীব্র বেগে আসা বলে তাল সামলাতে পারলেন না। ব্যাটে বল ছুঁয়ে তাই চলে যায় লিটন দাসের গ্লাভসে। ৫ বলে ৪ করেন তিনি।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সিলেটে বৃষ্টি, থমকে আছে খেলা

আপডেট সময় : ০৭:৫৬:১৫ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩