ঢাকা ০৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুয়েটে শৃঙ্খলাভঙ্গ ও অনিয়মের দায়ে পাঁচ শিক্ষকসহ বরখাস্ত ৭ তাহসিফের মৃত্যুর কারণ অজানা, মাঝেমধ্যে আশঙ্কার কথা বলতেন বাবা মধ্যপ্রাচ্যে অস্থিরতা: সৌদিগামী ১৫৩টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২২ হাজার যাত্রী বৃষ্টির বাগড়ায় ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা স্থগিত বিচারকদের একান্ত সচিব হিসেবে নিয়োগ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল তাহসিফের মৃত্যু নিয়ে তদন্ত সাপেক্ষে সিদ্ধান্তের কথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী তৃতীয় প্রান্তিকে এনআরবিসি ব্যাংকের শেয়ারপ্রতি আয় বেড়েছে কুষ্টিয়ায় ছয় হত্যাকাণ্ডের মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের কারাদণ্ড শাহজালালে ১২ কেজি স্বর্ণসহ আটক দুই বিদেশী যাত্রী পেন্টাগনের প্রধান সামরিক পরিকল্পনাবিদকে বরখাস্ত করলেন পিট হেগসেথ

সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে ৫৫ জনকে পুশইন

  • আপডেট সময় : ১১:৩৫:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
  • / 131
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সিলেট ও সুনামগঞ্জের তিনটি সীমান্ত দিয়ে ৫৫ জন বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আজ বুধবার ভোর চারটা থেকে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ সীমান্ত, জৈন্তাপুর উপজেলার শ্রীপুর সীমান্ত এবং সুনামগঞ্জের নোয়াকোট সীমান্ত দিয়ে তাদের পুশইন করা হয়। এ সময় বিজিবির তৎপরতায় পুশইন হওয়া ৫৫ বাংলাদেশিকে আটক করা হয়।

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) সদস্যরা কোম্পানীগঞ্জের কালাইরাগ সীমান্ত থেকে ১৯ জন, জৈন্তাপুরের শ্রীপুর সীমান্ত থেকে ১৩ জন এবং সুনামগঞ্জের নোয়াকোট সীমান্ত থেকে ২১ জন ও গোয়াইনঘাট উপজেলার নলজুরি সীমান্ত দিয়ে ২ জন বাংলাদেশিকে আটক করেন।

বিজিবি জানায়, কাজের সূত্রে বিভিন্ন সময়ে তারা ভারতে গমন করেছিলেন। পরবর্তীতে ভারতীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের আটক করে বিএসএফের হাতে তুলে দেয়। পরে রাতের আঁধারে বিএসএফ বাংলাদেশিদের পাচঁটি গ্রুপে বিভক্ত করে সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত দিয়ে পুশইন করে।

পুশইন হওয়া বাংলাদেশিরা যশোর, নড়াইল, সাতক্ষীরা, হবিগঞ্জসহ বিভিন্ন জেলার বাসিন্দা। তাদের মধ্যে ৩১ জন নারী, ১২ জন পুরুষ এবং ১০ জন শিশু রয়েছে।

সিলেটের কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ জানান, ভোর চারটা থেকে পুশইন শুরু হলে বিজিবি তাদের আটক করে।

প্রাথমিক যাচাই-বাছাই শেষে আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নিকটস্থ থানায় হস্তান্তর করেছে বিজিবি।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে ৫৫ জনকে পুশইন

আপডেট সময় : ১১:৩৫:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫