ঢাকা ০৬:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

সিয়াচেনে ফের ভয়াবহ তুষারধসের বলি টহলরত সেনা, মৃত ২

  • আপডেট সময় : ০৪:৪২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১
  • / 149
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ভয়াবহ তুষারপাতের ফলে নামা ধসে দুজন ভারতীয় সেনা জওয়ানের মৃত্যু হলো সিয়াচেন হিমবাহে। লাদাখ সেনা সূত্রে এই খবর জানা গেছে। যেখানে তুষারপাত হয়েছে সেখানে আরো জওয়ান ছিলেন। তবে তারা অক্ষত আছেন। তাদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

সেনা সূত্র জানাচ্ছে, দুপুর ১টা নাগাদ সিয়াচেনের হানিফ সেক্টরে টহল দিচ্ছিল ওই সেনার দল। দলটির সাথে ছিলেন কয়েকজন কুলিও। আচমকাই ভয়াবহ তুষারপাত শুরু হলে বরফের ধস নেমে আসে। ফলে ওখানে আটকে পড়েন সকলে। উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সকলকে উদ্ধার করে। সকলকেই নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হলেও পরে তুষারপাতের ফলে আহত দুই সেনা জওয়ান মারা যান।

আবহাওয়া সংক্রান্ত দুর্ঘটনায় সিয়াচেন হিমবাহে সেনা মৃত্যুর ঘটনা বহুবারই ঘটতে দেখা গেছে। কেবল এই মাসেই এমন দুর্ঘটনা ঘটল তৃতীয় বার। এর আগে গত ১৪ এপ্রিল তুষারধসের ফলে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান এক সেনা অফিসার।

তুষারপাতের কবলে কেবল টহলরত সেনারাই নয়, সেনা পোস্টগুলোও ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে ২০১৬ সালে উত্তর সিয়াচেনে সেনাবাহিনীর একটি শিবিরে তুষারপাতের ধাক্কায় দশজন সেনা বরফের ভিতরে তলিয়ে যান।

উল্লেখ্য, কারাকোরাম পর্বতমালার অন্তর্গত সিয়াচেন হিমবাহ ভূপৃষ্ঠ থেকে প্রায় ২০ হাজার ফুট উঁচুতে অবস্থিত। এটিই পৃথিবীর উচ্চতম সামরিক ক্ষেত্র। এমন উচ্চতায় তুষারপাত ও ভূমিধস খুবই সাধারণ ঘটনা। শীতের কামড়ে তাপমাত্রা মাইনাস ৬০ ডিগ্রি সেলসিয়াসেও নেমে যায়। এমন প্রতিকূলতার সাথে লড়াই করেই এখানে জীবনধারণ করতে হয় মোতায়েন জওয়ানদের। ৭৬ কিলোমিটার দীর্ঘ এই হিমবাহে সারা বছরই প্রহরারত থাকেন ভারতীয় সেনারা। নিচে নামার কোনো উপায় থাকে না। কেননা সেক্ষেত্রে শত্রুদেশ এসে দখল করে নিতে পারে এই হিমবাহ।
সূত্র : সংবাদ প্রতিদিন

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সিয়াচেনে ফের ভয়াবহ তুষারধসের বলি টহলরত সেনা, মৃত ২

আপডেট সময় : ০৪:৪২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১