ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে ফেরাতে সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী ষড়যন্ত্র রুখতে বিএনপির নেতাকর্মীরাই যথেষ্ট: মীর হেলাল চীনে মুখোমুখি ট্রাম্প-পুতিন-জিনপিং, বসছেন ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকে নবীনগরে অবৈধ ড্রেজার ও অপরাধবিরোধী অভিযানে কঠোর এসিল্যান্ড আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ: ৪০ পোশাক কারখানা বন্ধ ও ৮টিতে ছুটি যুক্তরাষ্ট্রে প্রায় চার ঘণ্টা পর স্বাভাবিক বিমান চলাচল আন্তর্জাতিক ষড়যন্ত্রে দেশে মাদক ঢুকছে: ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব জনগণের প্রকৃত স্বাধীনতা রক্ষার দিন ৭ নভেম্বর: রুহুল কবির রিজভী দাওয়া |: ইসরাইলের বিরোধীদের সঙ্গে আরব জোটের আলোচনা, তুলে ধরল যুক্তরাষ্ট্রে ফ্লাইট বিভ্রাট: প্রযুক্তিগত ত্রুটির ব্যাখ্যা দিলেন পরিবহনমন্ত্রী

সুইডেনে প্রাণঘাতী বাস দুর্ঘটনাটি ইচ্ছাকৃত নয় : পুলিশ

  • আপডেট সময় : ১০:০৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • / 123
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সুইডিশ পুলিশ জানিয়েছে, স্টকহোমে শুক্রবার বিকেলে একটি বাসের ধাক্কায় তিনজন নিহত ও তিনজন আহত হওয়ার ঘটনাটি ইচ্ছাকৃত নয়, বরং দুর্ঘটনা।

স্টকহোম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

শুক্রবার বিকেলের ব্যস্ত সময়ে একটি বাস হঠাৎ করে বাসস্ট্যান্ডে অপেক্ষমাণ যাত্রীদের সারিতে ঢুকে পড়ে। এতে তিনজন নিহত হন এবং আরও তিনজন আহত হন।

পুলিশের মুখপাত্র ওলা অস্টারলিং এএফপিকে বলেন, ‘এ পর্যন্ত আমরা যে তথ্য বিশ্লেষণ করেছি-সাক্ষীদের বক্তব্য ও ছবিসহ-তাতে কোনো প্রমাণ পাওয়া যায়নি যে ঘটনাটি ইচ্ছাকৃত ছিল।’

তিনি আরও জানান, বাসচালককে প্রাথমিকভাবে হত্যার অভিযোগে গ্রেপ্তার করা হলেও বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। নিহত ও আহতদের নাম প্রকাশ করা হয়নি।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সুইডেনে প্রাণঘাতী বাস দুর্ঘটনাটি ইচ্ছাকৃত নয় : পুলিশ

আপডেট সময় : ১০:০৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫