সংবাদ শিরোনাম ::
সুদানে নীলনদে নৌকাডুবিতে অন্তত ২১ জনের প্রাণহানি
- আপডেট সময় : ০১:৪২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
- / 63
বিডিসংবাদ অনলাইন ডেস্ক:
সুদানের উত্তরে নীলনদে নৌকাডুবির ঘটনায় কমপক্ষে ২১ জনের প্রাণহানি হয়েছে। স্থানীয় রাজ্য সরকার ও প্রত্যক্ষদর্শীদের বরাতে এ তথ্য জানিয়েছে এএফপি।
খার্তুম থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।
রিভার নাইল স্টেট সরকার বৃহস্পতিবার জানায়, দুর্ঘটনাস্থল থেকে ২১টি মরদেহ উদ্ধার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা এএফপিকে জানান, বুধবার সন্ধ্যায় খার্তুমের উত্তরে নদী পারাপারের সময় নৌকাটিতে ৩০ জন আরোহী ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
বিডিসংবাদ/এএইচএস





















