ঢাকা ০৬:২০ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংগীতের ৬০ বছর: খুরশীদ আলমের সংবর্ধনায় সুজানা রূপার গান চুয়েটে উপাচার্য পুনর্বহালের দাবিতে ছুটির দিনেও বিক্ষোভ অক্টোবরে তিনটি লঘুচাপের সম্ভাবনা, হতে পারে ঘূর্ণিঝড় জমজমের পানি সরবরাহে বিলম্ব: বিমানে দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্তির সময় বাড়ালো মন্ত্রণালয় ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত ফেসবুকের সহায়তায় শেষ পর্যন্ত সুচিত্রার বিয়ে সম্পন্ন বাংলামোটরে ব্যবসায়ীকে নিরাপত্তা ঘটনায়: বহিষ্কৃত যুবদল নেতাসহ আটক চার সিলেট-চট্টগ্রাম থেকে সরাসরি তুরস্ক ফ্লাইট চালুর আহ্বান মন্ত্রীর ইরানে অস্ত্র ঘাটতির কথা স্বীকার করলেন ট্রাম্প

সুন্দরবনে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা

  • আপডেট সময় : ০১:৪২:১৭ অপরাহ্ন, শনিবার, ৩ এপ্রিল ২০২১
  • / 141
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলা ও সংক্রমণ রোধে সরকারি নির্দেশনায় সুন্দরবনে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে বনবিভাগ।

শুক্রবার থেকে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। তবে মৌয়াল বা জেলেরা এ নিষেধাজ্ঞার বাহিরে থাকবে।

খুলনা সার্কেলের বনসংরক্ষক মো: মঈনুদ্দিন খান জানান, করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ার কারণে একে একে সবগুলো পর্যটনকেন্দ্র বন্ধ করা হচ্ছে। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৫ এপ্রিল পর্যন্ত সুন্দরবনের পর্যটন স্পটগুলো বন্ধ থাকবে।

তিনি জানান, সুন্দরবন পূর্ব ও পশ্চিম জোন মিলিয়ে সাতটি পর্যটন স্পট রয়েছে। এর মধ্যে পশ্চিমে দুটি ও পূর্বে পাঁচটি স্পট অবস্থিত। এগুলো সবই আজ থেকে বন্ধ থাকবে।

বনসংরক্ষক মো: মঈনুদ্দিন খান জানান, প্রতি বছর দেশী-বিদেশী প্রায় ২ লাখ পর্যটক সুন্দরবনে ঘুরতে আসেন। তবে করোনাভাইরাসের সংক্রমণের কারণে গত বছরও সুন্দরবনের পর্যটন কেন্দ্র বন্ধ ছিল। তারপরও গতবছর ১ লাখ ৭২ হাজারের মতো পর্যটক এসেছিল। মূলত নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত পর্যটনের মৌসুম। এ সময়ে সুন্দরবনে পর্যটকরা বেশি আসে। সেটি মার্চ পর্যন্ত গড়ায়।
সূত্র : ইউএনবি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সুন্দরবনে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা

আপডেট সময় : ০১:৪২:১৭ অপরাহ্ন, শনিবার, ৩ এপ্রিল ২০২১