ঢাকা ০৩:০০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিকূল আবহাওয়ায় ভিয়েতনামের ১৭ ফ্লাইট ব্যাহত ২১ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করতে যাচ্ছে এনসিপি বাংলাদেশে সব অপরাধের জবাবদিহি চায় জাতিসংঘ: ফারহান হক সোশ্যাল মিডিয়ায় উসকানিমূলক প্রচার: গ্রিস থেকে বাংলাদেশি তরুণসহ ৫০ জনকে ফেরত সব বাধা পেরিয়ে সংগীতাঙ্গনে ফেরার লড়াইয়ে নুসরাত বিনতে নূর সফরে আসছেন মিয়ানমারবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত কেলি কারি বিমান বহর ও কার্গো সক্ষমতা বাড়াতে উদ্যোগী সরকার কালের সাক্ষী পুঠিয়া রাজবাড়ী ও তার ঐতিহাসিক স্থাপত্য ইরানের হুমকির মুখে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রী বেসেন্ট নেতানিয়াহুর বিতর্কিত আইন বাতিলের তোড়জোড় শুরু করলেন গাদি আইজেনকোট

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বিশ্ব বাঘ দিবস পালিত

  • আপডেট সময় : ১০:৪৬:২৬ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩
  • / 218
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

নানা আয়োজনে সাতক্ষীরায় বিশ্ব বাঘ দিবস পালিত হয়েছে।
“বাঘ করি সংরক্ষণ, সমৃদ্ধ হবে সুন্দরবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ শনিবার বিশ্ব বাঘ দিবস উপলক্ষে পশ্চিম সুন্দরবন সাতক্ষীরারেঞ্জে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
ওয়াইল্ড টিমের সহায়তায় র্যা লি শেষে বুড়িগোয়ালিনী সরকারি প্রাথমিক বিদ্যালয় হল রুমে আলোচনাসভায় সভাপতিত্ব করেন সুন্দরবন সাতক্ষীরারেঞ্জের সহকারী বনসংরক্ষক এমকেএম ইকবাল হোসাইন চৌধুরী।
আলোচনাসভায় সুন্দরবন ও বাঘের গুরুত্ব তুলে ধরে মাল্টিমিডিয়া ভিত্তিক প্রবন্ধ উপস্থাপনা করেন বনবিভাগ পশ্চিম সুন্দরবন খুলনার মৎস্য বিশেষজ্ঞ, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তা মফিজুর রহমান চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বনবিভাগ সাতক্ষীরারেঞ্জের কদমতলা ষ্টেশনের ফরেষ্স্ট রেঞ্জার ফজলুল হক, ওয়াইল্ড টিম সাতক্ষীরা ফিল্ড অফিসের ফিল্ড ফ্যাসিলিটেটর সঞ্জিত কুমার মন্ডল, বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আইয়ুব আলী প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনা করেন বনবিভাগ বুড়িগোয়ালিনী অফিসের বিএস আমিনুল ইসলাম।
বক্তারা বক্তব্যে উপকূলীয় এলাকায় সুন্দরবন ও বাঘের গুরুত্ব তুলে ধরেন। একই সাথে বলেন সুন্দরবন মায়ের মতন। সুন্দরবন বাঁচলে উপকূলীয় এলাকা বাঁচবে। আর সুন্দরবনকে রক্ষা করতে বাঘকে সংরক্ষণ করতে হবে। এছাড়া বাঘের পরিসংখ্যানও তুলে ধরা হয় প্রবন্ধে।
বনজীবী ভিটিআরটি, সিপিজি, সিএমসি,বনবিভাগ কর্মকর্তাবৃন্দ সাংবাদিকসহ অন্যান্যদের অংশগ্রহণে অনুষ্ঠানে আলায়ন প্রতিষ্ঠানের উদ্যোগে তিনজন বাঘ বিধবাকে বিশ্ব বাঘ দিবস উপলক্ষে উপহার সামগ্রী প্রদান করা হয়।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বিশ্ব বাঘ দিবস পালিত

আপডেট সময় : ১০:৪৬:২৬ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩