ঢাকা ১০:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

সুপার সিক্সে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান ও নেপাল

  • আপডেট সময় : ০৭:৫১:০৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪
  • / 135
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলমান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার সিক্সে পাকিস্তান ও নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশের যুবারা।
গ্রুপ-এ’তে ভারতের কাছে ৮৪ রানে হেরে টুর্নামেন্ট শুরু করে বাংলাদেশ। তবে পরের দুই ম্যাচে যথাক্রমে আয়ারল্যান্ডকে ৬ উইকেটে ও যুক্তরাষ্ট্রকে ১২১ রানের বড় ব্যবধানে হারিয়ে গ্রুপের রানার্স-আপ হয়ে সুপার সিক্সে খেলার টিকিট পায় বাংলাদেশ।
যুব বিশ্বকাপের নিয়ম অনুযায়ী গ্রুপ পর্বে খেলা ১৬ দলের মধ্যে ১২টি দল সুপার সিক্সে খেলার যোগ্যতা অর্জন করে। ১২টি দলকে দুই গ্রুপে ভাগ করা হয়েছে। ছয় দলের গ্রুপ-১এ আছে বাংলাদেশ। কিন্তু প্রতিটি দল খেলবে ২টি করে ম্যাচ।
‘এ’ গ্রুপে বাংলাদেশের সাথে সুপার সিক্স নিশ্চিত করেছে ভারত ও আয়ারল্যান্ড। সুপার সিক্সে ‘এ’ গ্রুপের তিন দলের সাথে গ্রুপ-১এ থাকবে ‘ডি’ গ্রুপ থেকে আসা পাকিস্তান, নিউজিল্যান্ড ও নেপাল।
এজন্য ঐ গ্রুপের পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা পাকিস্তান ও তৃতীয় স্থানে থাকা নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
আগামীকাল থেকে শুরু হবে সুপার সিক্স। ৩১ জানুয়ারি ব্লুমফন্টেইনে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। ৩ ফেব্রুয়ারি বেনোনিতে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
সুপার সিক্সের গ্রুপ-২এ আছে অস্ট্রেলিয়া, শ্রীলংকা, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও জিম্বাবুয়ে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সুপার সিক্সে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান ও নেপাল

আপডেট সময় : ০৭:৫১:০৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪