সেন্সর পেল ‘ডার্ক ওয়ার্ল্ড’ মুক্তির সিদ্ধান্ত আগামীকাল
- আপডেট সময় : ০৬:৫৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪
- / 170
আনন্দমেলা প্রতিবেদক
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিকের নতুন ছবি ‘ডার্ক ওয়ার্ল্ড’ সেন্সর সার্টিফিকেট লাভ করেছে। এরফলে ছবি মুক্তিতে আর কোনো বাঁধা রইলো না। বৃহস্পতিবার সিনেমাটি সেন্সর সার্টিফিকেট লাভ করে। পরে এর কপি সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে মানিক এর সত্যতা নিশ্চিত করেন।
বিগ বাজেটের অ্যাকশন থ্রিলার ধাঁচের সিনেমা ‘ডার্ক ওয়ার্ল্ড’ আসন্ন ঈদের জন্য প্রস্তুতি নিচ্ছে কিনা এ ব্যাপারে মানিক জানিয়েছেন, এখনই সিদ্ধান্ত নিচ্ছে না প্রযোজক। আগামীকাল (শুক্রবার) সিদ্ধান্ত নিবেন। যদি ঈদে আসি তবে সে প্রস্তুতিও আমাদের রয়েছে। আর প্রযোজক যদি মনে করেন ঈদের পর আসবেন তাহলে হয়তো মাস খানেক সময় নিয়ে আরো গুছিয়ে আসবো।
তিনি বলেন, মুন্না খানকে বিশেষভাবে ধন্যবাদ। ভালো একটি ছবি নির্মাণের জন্য অর্থ ব্যয়ের ক্ষেত্রে কোনো কার্পণ্য সে করেনি। এরকম চলচ্চিত্রবান্ধব প্রযোজক পাশে থাকলে যে কোনো পরিচালক নিশ্চিন্তে কাজ করতে পারেন।
তিনি যোগ করেন, ডার্ক ওয়ার্ল্ড ছবিতে মুন্না খান ছাড়া সবাই পরিচিত মুখ। নতুন হিসাবে মুন্নার কাছে যা প্রত্যাশা ছিল, তারচেয়ে অনেক বেশি পেয়েছি। আমি তাকে কিভাবে উপস্থাপন করেছি সেটা দর্শক পর্দায় দেখতে পারবেন। বিগ বাজেটের ছবি। আশা করি, দর্শক হতাশ হবেন না।
মুন্না খান বলেন, আলহামদুল্লিাহ। অবশেষে কাঙ্খিত স্বপ্নের কাছাকাছি আমি। ছোটবেলার স্বপ্ন সত্যি হলো। অনেক চড়াইউতরাই পেরিয়ে আমার প্রথম ছবির সেন্সর সার্টিফিকেট হাতে পেয়েছি। এবার মুক্তির জন্য গুছিয়ে পরিকল্পনা করবো। আমি চেষ্টা করবো অন্তত অর্ধশতাধিক হলে ছবিটিকে মুক্তি দিতে। কঠোর পরিশ্রম করেছি, ইনশাল্লাহ সফলতা আসবে। ভবিষ্যতে আরও বিগ বাজেটের ছবি দর্শকদের উপহার দিতে চাই।
ডার্ক ওয়ার্ল্ড ছবিতে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে নবাগত মুন্না খানকে। এছাড়া মিশা শওদাগর, কৌশানি মুখার্জি, দীপা খন্দকার, শিবা শানু, বড়দা মিঠু ও চিকন আলীসহ আরও অনেককেই অভিনয় করেছেন।
বিডিসংবাদ/আতে


























