ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা এক লাফে ৩ শতাংশের বেশি বাড়লো স্বর্ণের দাম শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায়

সেমিফাইনালে খেলতে পারছেন না আর্জেন্টিনার মন্টিয়েল-অ্যাকুনা

  • আপডেট সময় : ০৬:৩৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ১১ ডিসেম্বর ২০২২
  • / 137
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

নিষেধাজ্ঞার কারণে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে খেলতে পারছেন না আর্জেন্টিনার দুই ফুল-ব্যাক গঞ্জালো মন্টিয়েল ও মার্কোস অ্যাকুনা।

কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডের বিরুদ্ধে এই দু’জন হলুদ কার্ড পেয়েছেন। এবারের বিশ্বকাপে এটি দু’জনেরই দ্বিতীয় হলুদ কার্ড। এ কারণে তারা শেষ চারে খেলতে পারছেন না।

রাইট উইং-ব্যাকে শুক্রবার মন্টিয়েলের স্থানে নাহুয়েল মোলিনা মূল একাদশে খেলেছেন। তার গোলেই ৩৫ মিনিটে আর্জেন্টিনা ডেডলক ভাঙে। এটি ছিল মোলিনার প্রথম আন্তর্জাতিক গোল। লিওনেল মেসির থ্রু বলে দারুণ এক ফিনিশিংয়ে মোলিনা দলকে এগিয়ে দেন। আর্জেন্টিনার নম্বর ১০ এরপর ৭৩ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুন করেন। ডাচ ডিফেন্ডার ডেনজেল ডামফ্রাইস ডি বক্সের মধ্যে অ্যাকুনাকে ফাউল করলে পেনাল্টি আদায় করে নেয় আর্জেন্টিনা।

দুই গোলে পিছিয়ে থেকেও অবশ্য নেদারল্যান্ড বদলি খেলোয়াড় ওট ওয়েগহর্স্টের জোড়া গোলে দারুণভাবে ম্যাচে ফিরে আসে। কিন্তু তাদের এই লড়াই শেষ পর্যন্ত পেনাল্টিতে ম্লান হয়ে যায়। আর্জেন্টাইন যে চারজন খেলোয়াড় পেনাল্টি স্পট থেকে গোল করেছেন তাদের মধ্যে মন্টিয়েল অন্যতম।

আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ ডাচদের প্রথম দুটি শট রুখে দেন। এর মধ্যে অধিনায়ক ভার্জিল ফন ডাইক ও বার্গুইস গোল করতে ব্যর্থ হন।

বিশ্বকাপের ইতিহাসে ষষ্ঠবারের মত ফাইনালে খেলার পথে আর মাত্র এক ম্যাচ দুরে রয়েছে আলবে সেলেস্তারা। কিন্তু ক্রোয়েশিয়ার সাথে তাদের গুরুত্বপূর্ণ দুই ডিফেন্ডারকে ছাড়া মাঠে নামতে হচ্ছে। লা লিগার দল সেভিয়ার এই ডিফেন্ডারকে এখন সাইডলাইন থেকে শেষ চারের ম্যাচ উপভোগ করতে হবে। আর এতে কোচ লিওনেল স্কালোনিকে বাধ্য হয়েই মূল দলে দুটি পরিবর্তন আনতে হচ্ছে।

মন্টিয়েলের অনুপস্থিতিতে নাহুয়েল রাইট-ব্যাক অথবা রাইট উইং-ব্যাকে তার জায়গা ধরে রাখবেন। তবে কাতারে এখনো মাঠে না নামা ভিয়ারিয়ালের হুয়ান ফয়েথকেও পরখ করতে পারেন স্কালোনি। এদিকে অ্যাকুনার জায়গা লিঁওর নিকোলাস টাগলিয়াফিকোর খেলার সম্ভাবনাই বেশি। গ্রুপ পর্বে সৌদি আরবের সাথে ২-১ গোলে পরাজয়ের প্রথম ম্যাচটিতে টাগলিয়াফিকো মূল একাদশে খেলেছেন।

নেদারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে স্প্যানিশ রেফারি অ্যান্তোনি মাতেও লাহোজ দুই দল মিলিয়ে ১৯টি হলুদ ও একটি লাল কার্ড দেখিয়েছেন। ম্যাচ শেষে মেসি ফিফার কাছে অনুরোধ জানিয়েছেন ৪৫ বছর বয়সী এই রেফারিকে বিশ্বকাপের বাকি কোনো ম্যাচে যাতে আর দায়িত্ব দেয়া না হয়। আর্জেন্টিনার আটজন খেলোয়াড়কে হলুদ কার্ড দেখানো হয়েছে। তার মধ্যে লিওনেল মেসি, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, লিনড্রো পারেডেস, নিকোলাস ওটামেন্ডি ও জারমান পেজ্জেলা প্রথমবারের মত এবারের আসরে হলুদ কার্ড পেয়েছেন।
তবে ফিফার নতুন আইনানুযায়ী, সেমিফাইনালে তারা যদি হলুদ কার্ড পান তবে ফাইনালে নিষিদ্ধ হবেন না।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সেমিফাইনালে খেলতে পারছেন না আর্জেন্টিনার মন্টিয়েল-অ্যাকুনা

আপডেট সময় : ০৬:৩৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ১১ ডিসেম্বর ২০২২