ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

সেরেনা মা হতে চলেছেন

  • আপডেট সময় : ১০:১৬:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০১৭
  • / 277
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মা হতে চলেছেন সেরেনা উইলিয়ামস।  মার্কিন কৃষ্ণকলি নিজেই এই খবর দিয়েছেন।

বুধবার দ্বিতীয় শীর্ষ বাছাই এই টেনিস গ্রেট জানিয়েছেন, তিনি সন্তানসম্ভবা।     তার কোলজুড়ে আসছে প্রথম সন্তান।
সেরেনার প্রতিনিধিও জানান, সেরেনা অন্তঃসত্ত্বা এবং আগামী শরতেই তার সন্তান পৃথিবীর আলো দেখবে।

মূলত স্ন্যাপচার্টে ৩৫ বছর বয়সী এই টেনিস তারকার একটি ছবি পোস্টের পরই বিষয়টি আলোচনায় আসে। সেখানে আয়নার সামনে তোলা একটি ছবি দিয়ে সেরেনা লেখেন, ‘২০ সপ্তাহ।’ পরে অবশ্য তিনি সেই পোস্ট মুছে দেন।

উন্মুক্ত টেনিসের যুগে সেরেনা চলতি বছরের জানুয়ারিতে ২৩তম গ্র্যান্ডস্লাম জেতেন। অনাগত সন্তানের জন্য তিনি আগামী মৌসুম মিস করছেন। এর মধ্যে ফ্রেঞ্চ, উইম্বলডন ও ইউএস ওপেন রয়েছে।

এদিকে, সন্তানসম্ভবা সেরেনাকে অভিনন্দন জানিয়েছে ইউএস ওপেন টেনিস কর্তৃপক্ষ।
গত ডিসেম্বরে সোশ্যাল যোগাযোগ মাধ্যম রেডিটের সহ-প্রতিষ্ঠাতা অ্যালেক্সিস ওহানিয়ানের সঙ্গে নিজের বাগদানের ঘোষণা দেন সেরেনা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সেরেনা মা হতে চলেছেন

আপডেট সময় : ১০:১৬:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০১৭