ঢাকা ০১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

সোনাগাজীতে ভাসুরের হাতে গৃহবধূ নির্যাতনের ভিডিও ভাইরাল

  • আপডেট সময় : ০৯:৫০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১
  • / 162
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফেনী প্রতিনিধি

ফেনীর সোনাগাজীতে ভাসুরের হাতে শারীরিক নির্যাতনের শিকার বিউটি আক্তার (৩৫) নামে এক গৃহবধূর ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভাইরাল হয়ে পড়া ভিডিও চিত্র দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনার ঝড় উঠেছে। অনেকেই ক্ষোভ প্রকাশ করে বিরূপ মন্তব্য করছে। অনেকেই নির্যাতনকারী ভাসুরের গ্রেফতার দাবি করেছে। নির্যাতনের ঘটনাটি ঘটেছে বুধবার বিকালে পৌর এলাকার ৭নং ওয়ার্ডের কলেজ রোড সংলগ্ন সাবেক কমিশনার মরহুম মোস্তফা মিয়ার বাড়িতে। এলাকাবাসী ও ভিডিও চিত্র সূত্রে জানা গেছে, সোনাগাজী পৌরসভা ৭নং ওয়ার্ডের মরহুম মোস্তফা কমিশনারের বড় ছেলে তোতা মিয়ার সাথে অপর ছেলে কাতার প্রবাসী নূরুল হুদার স্ত্রী বিউটি আক্তারের সাথে দীর্ঘদিন যাবৎ পারিবারিক কলহ চলছে। বাড়িতে গভীর নলকূপ দিয়ে পানি তোলাকে কেন্দ্র করে ভাসুর তোতা মিয়ার সাথে গৃহবধূ বিউটি আক্তারের কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে তোতা মিয়া ওই গৃহবধূকে একাধারে ঘুসি মারতে থাকে। এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। নির্যাতনের শিকার গৃহবধূর নাম প্রকাশে অনিচ্ছুক এক আত্মীয় বলেন, মামলা না করতে বৃহস্পতিবার সকাল পর্যন্ত গৃহবধূকে একটি ঘরে আটকে রেখেছিল। পরে পুলিশের সহযোগিতায় সকালে গৃহবধূ বাদি হয়ে সোনাগাজী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সোনাগাজী মডেল থানার ভাপরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বুধবার রাতেই পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়। ভাসুর তোতা মিয়া আত্মগোপনে থাকায় আটক করা সম্ভব হয়নি। গৃহবধূর লিখিত অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন, আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।
সোনাগাজীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের নগদ টাকা বিতরণ

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সোনাগাজীতে ভাসুরের হাতে গৃহবধূ নির্যাতনের ভিডিও ভাইরাল

আপডেট সময় : ০৯:৫০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১