ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস ৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত, একজনকে বাধ্যতামূলক অবসর স্থগিত বাংলাদেশ-ভারত পঞ্চম কনস্যুলার সংলাপ নিজ বাড়িতে গাঁজা চাষ: সিদ্ধিরগঞ্জে যুবক গ্রেপ্তার সংসদ সদস্যের বাড়িতে পেট্রল বোমার আলামত নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালালে পড়ে থাকা ১২ উড়োজাহাজ বিক্রির সিদ্ধান্ত বেবিচকের ইসরাইলকে যুদ্ধে জড়ানোর অধিকার নেই অন্তর্বর্তী সরকারের: লিবারম্যান রোহিঙ্গা প্রত্যাবাসন ও বিনিয়োগ নিয়ে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: সংসদে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দুয়ায় ১,৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

সোনাগাজীতে শপথ গ্রহণের তিন দিনের মাথায় ইউপি সদস্যের মৃত্যু

  • আপডেট সময় : ০৯:২০:২৮ অপরাহ্ন, রবিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২২
  • / 266
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি:

শপথ গ্রহণের তিন দিনের মাথায় ফেনীর সোনাগাজীতে আলা উদ্দিন এস্কান্দার (৪৮) নামে এক ইউপি সদস্য হৃদ ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন। রোববার সন্ধ্যা সাতটায় তিনি ফেনী কার্ডিয়াক হাসপাতালে মৃত্যুবরণ করেন। তার পরিবার ও সোনাগাজী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উম্মে রুমা জানান, সোনাগাজী সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও চরখোয়াজ গ্রামের বাসিন্দা আলা উদ্দিন এস্কান্দারেরর রোববার বিকালে বুকে ব্যথা উঠলে তাকে ফেনী শহরের কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যা সাতটার দিকে সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। গত ২৬ ডিসেম্বর তিনি আট নাম্বার ওয়ার্ড থেকে মেম্বার নির্বাচিত হন। গত ১০ ফেব্রুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তা এএম জহিরুল হায়াত তাকে সহ নবনির্বাচিত মেম্বারদের শপথ বাক্য পাঠ করান। উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক, পৌরসভার মেয়র অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন ও উপজেলা যুবলীগের সভাপতি আজিজুল হক হিরণ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সোনাগাজীতে শপথ গ্রহণের তিন দিনের মাথায় ইউপি সদস্যের মৃত্যু

আপডেট সময় : ০৯:২০:২৮ অপরাহ্ন, রবিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২২