ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

সোনারগাঁওয়ে ধর্ষণে ব্যর্থ হয়ে হামলা : শিশু সহ ২জন আহত

  • আপডেট সময় : ০৩:৪০:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০১৭
  • / 349
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলাধীন সনমান্দি ইউনিয়নের ঈমানেরকান্দি গ্রামে হোসনে আরা বেগম (৩৫) নামে এক গৃহবধুকে ধর্ষণ করতে ব্যর্থ হয়ে তাকে এবং তার সাথে থাকা তার নাতনী আমেনা (৩) কে হামলা চালিয়ে গুরুতর আহত করেছে বলে জানা গেছে। শনিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন হামলার শিকার হোসনে আরা।

লিখিত অভিযোগের ভিত্তিতে জানা যায়, সনমান্দি ইউনিয়নের ঈমানেরকান্দি গ্রামের শাফী আহম্মেদের স্ত্রী হোসনে আরা তার বসতবাড়ির দক্ষিনে শ্রীমতি চকে গত (১৩/০১/১৭ তারিখ) শুক্রবার আনুমানিক বিকেল ৫টায় প্রতিদিনের ন্যায় তার নাতনী আমেনাকে নিয়ে গৃহপালিত গরুর জন্য ঘাস কাটতে গেলে সেখানে পূর্ব থেকেই উৎপেতে থাকা একই এলাকার ভাটিরচর গ্রামের জালু মিয়ার ছেলে লম্পট আলম (২৬) হোসনে আরাকে ধর্ষণ করার জন্য তার উপর ঝাঁপিয়ে পড়ে। তখন হোসনে আরা

আত্মরক্ষার্থে চিৎকার করলে পাশে থাকা বাশের লাঠি দিয়ে তাকে এলোপাথারীভাবে পিটিয়ে জখম করে আলম। অতঃপর আঘাত খেয়ে হোসনেআরা মাটিতে লুটিয়ে পড়লে আলম জোরপূর্বক হোসনেআরার গায়ের জামা-কাপড় খোলার চেষ্টা করে এবং তার হাতে থাকা কাঁচি কেড়ে নিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে সজোড়ে তার মাথায় ও পায়ে অসংখ্য আঘাত করে। তখন সে হাত দিয়ে আটকাতে গেলে কাঁচির আঘাতে তার হাতের আঙ্গুল কেঁটে যায় এবং পা সহ শরীরের কয়েক জায়গায় মারাত্মকভাবে ঝখম হয়।

এদিকে তার সাথে থাকা তার নাতনী আমেনা তার কাছে এগিয়ে আসলে, আলম তখন আমেনার ডান পায়ে বাশ দিয়ে জোড়ে আঘাত করলে শিশুটির ডান পায়ের দুটি হাড় ভেঙ্গে যায় (যা এক্সরে রিপোর্ট দেখে নিশ্চিত হওয়া গেছে)। তখন ডাকচিৎকার শুনে আশেপাশের লোক জড়ো হলে লম্পট আলম দৌড়ে পালিয়ে যায়। তখন উপস্থিত লোকজন তাদেরকে এ অবস্থায় উদ্ধার করে মোগড়াপাড়ায় সেবা ক্লিনিকে নিয়ে যায়। বর্তমানে তারা ২ জনেই মারাত্মকভাবে আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছে এবং শিশুটির অবস্থা আশংকাজনক বিধায় তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সোনারগাঁওয়ে ধর্ষণে ব্যর্থ হয়ে হামলা : শিশু সহ ২জন আহত

আপডেট সময় : ০৩:৪০:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০১৭