ঢাকা ০৪:১১ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাতীয় ক্যানসার হাসপাতালে রেডিওথেরাপির সিরিয়াল বন্ধ, বিপাকে গরিব রোগীরা রুটস ওয়ার্ল্ড অ্যাওয়ার্ডস ২০২৬-এর চূড়ান্ত তালিকায় দা নাং বিমানবন্দর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় পরাজয়ের মুখে ট্রাম্প ভালুকায় অভিযোগে জড়িত ব্যক্তি ধরতে গিয়ে হামলার শিকার তিন মাগুরায় পৌর যুবদল নেতাকে লক্ষ্য করে গুলি, ঘটনাস্থলে পুলিশ ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের সিরাজগঞ্জে ২৯৫ পিস নেশাজাতীয় ইনজেকশনসহ নারী আটক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দুদক-তদন্ত ও পদত্যাগের চাপে টালমাটাল বিএনপিসহ সরকারের অন্দরমহল চর বিজয়ে বিরল নীল-সবুজ অম্বর চুটকি পাখির দেখা

সৌদি আরব পৌঁছেছেন ১ লাখ ১২ হাজার ৬০৬ জন হজযাত্রী

  • আপডেট সময় : ০৪:১১:১৫ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০১৯
  • / 170
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি এয়ার লাইন্সের ৩২১টি হজ ফ্লাইটে ১ লাখ ১২ হাজার ৬ শ’ ৬ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।

আজ ঢাকায় হজ অফিসের এক বুলেটিনে জানানো হয়, ২ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের ১৬৫টি ও সৌদি এয়ারলাইন্সের ১৫৬টি হজ ফ্লাইটে এসব হজ যাত্রী নিরাপদে সৌদি আরবে অবতরণ করেন। এরমধ্যে মোট ৩২১টি হজ ফ্লাইটে ৬ হাজার ৯১৬জন সরকারি ব্যবস্থাপনায় এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ৫ হাজার ৬শ’ ৯০ জন হজযাত্রী সৌদি আরব গিয়েছেন।

এছাড়া গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ.ম. রেজাউল করিম ২ আগস্ট সৌদি আরবের হজ অফিস পরিদর্শন করে হজ ব্যবস্থাপনার বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নিয়েছেন। এ পর্যন্ত সৌদি আরবে হজ চিকিৎসা কেন্দ্র হতে ৪৬ হাজার ৩৯ জন হজ যাত্রী চিকিৎসা সেবা গ্রহণ করেছেন।

এ বছর প্রথমবারের মত সৌদি আরবের (প্রিঅ্যারাইভাল ইমিগ্রেশন) ঢাকায় বাংলাদেশ বিমান বন্দর থেকে চালু করা হয়েছে। যার ফলে সৌদি আরবের বিমান বন্দরে পৌঁছে হজযাত্রীরা ইমিগ্রেশনের জন্য অপেক্ষা না করে সরাসরি বের হয়ে সহজেই গন্তেব্যে পৌঁছাতে পারছেন।

এবার ৫৯৮টি হজ এজেন্সীর মাধ্যমে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১ লাখ ২৬ হাজার ৯ শ’ ২৩ জন হজযাত্রী সৌদি আরব যাবেন। গত ৪ জুলাই হজ ফ্লাইট শুরু হয়েছে। সৌদি আরবে শেষ হজ ফ্লাইট হবে আগামী ৫ আগস্ট। আগামী ১৭ আগস্ট হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে।

এ পর্যন্ত বিভিন্ন কারণে ৩ জন মহিলাসহ ২৯ জন হজ যাত্রী মারা গেছেন। এরমধ্যে মক্কায় ২৪ জন মদিনায় ৪ জন ও জেদ্দায় ১ জন হজ যাত্রী ইন্তেকাল করেছেন । সূত্র-বাসস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সৌদি আরব পৌঁছেছেন ১ লাখ ১২ হাজার ৬০৬ জন হজযাত্রী

আপডেট সময় : ০৪:১১:১৫ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০১৯