ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউরোপে ভুয়া বোমা হামলার হুমকিতে ব্যাহত ৩০ ফ্লাইট জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২ রাজধানীর ক্লিনিকে ইনকিউবেটরের আগুনে নবজাতকের শরীর ঝলসে যাওয়ার অভিযোগ দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার যেকোনো মূল্যে রক্ষা করব: প্রধানমন্ত্রী রান্নার অ্যালুমিনিয়াম পাত্রে সিসার ঝুঁকি: মিলছে না সমাধান সেবায় রূপান্তরই মূল লক্ষ্য, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় ফ্লাই দুবাইয়ের দুই রুটে ফ্লাইট স্থগিত প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের সঙ্গে বায়োফার্মার এমডির সৌজন্য সাক্ষাৎ ওয়েলিংটনে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের জয় ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

স্টেডিয়ামে উন্মুক্ত ইফতার আয়োজন, প্রশংসায় ভাসছে চেলসি (ভিডিও)

  • আপডেট সময় : ০৩:৪৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩
  • / 126
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

স্টেডিয়ামে উন্মুক্ত ইফতার আয়োজন ও জামাতে নামাজ আদায়ের ব্যবস্থা করে প্রশংসায় ভাসছে ইংলিশ ক্লাব চেলসি।

গত রোববার (২৬ মার্চ) লন্ডনের স্টেডিয়াম স্ট্যামফোর্ড ব্রিজে চমৎকার এ আয়োজনটি করা হয়।

ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে এবারই প্রথম স্টেডিয়ামে উন্মুক্ত ইফতার আয়োজন করা হলো।

ইফতার ঘিরে সেখানে আজান ও মাগরিবের নামাজও অনুষ্ঠিত হয়।

লন্ডনের বৃহৎ মুসলিম জনগোষ্ঠীকে একসাথে করার জন্যই এই উদ্যোগ নেয় চেলসি।

ক্লাব কর্তৃপক্ষ জানায়, এই উন্মুক্ত ইফতারের ব্যবস্থাটি চেলসি মূলত রমজান টেন্ট প্রজেক্টের সাথে যৌথভাবে আয়োজন করেছে।

ফুটবলে যে কোনো প্রকার বর্ণবাদ, সাম্প্রদায়িকতা কিংবা ঘৃণার স্থান নেই- সেটি মনে করিয়ে দিতেই চেলসির এই প্রচেষ্টা।

সারাদিন রোজা রাখার পর স্টেডিয়ামের গ্যালারিতে বসে ইফতার করেন অতিথি সমর্থকেরা। এজন্য কাউকেই কোনো খরচ করতে হয়নি।

স্টেডিয়ামে ইফতার আয়োজনের ব্যাপারে রমজান টেন্ট প্রজেক্টের প্রতিষ্ঠাতা ওমর সালেহ জানান, ‘ইফতারিতে মুসলিম-অমুসলিম সবাইকে দাওয়াত দেয়া হয়।’

তিনি বলেন, ‘এর উদ্দেশ্য হলো- তাদের কাছে পবিত্র রমজানের মাহত্ম ও ইসলাম ধর্মকে উপস্থাপন করা।’

এই আয়োজনকে দুই জাতির মধ্যে সেতুবন্ধন তৈরির মাধ্যমও আখ্যা দিলেন ওমর সালেহ।

সূত্র : আলজাজিরা মুবাশির

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

স্টেডিয়ামে উন্মুক্ত ইফতার আয়োজন, প্রশংসায় ভাসছে চেলসি (ভিডিও)

আপডেট সময় : ০৩:৪৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩