ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ পেলেন রফিক

  • আপডেট সময় : ১১:৪২:৪০ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • / 108
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

মানসম্পন্ন বাঁ-হাতি স্পিনার খুঁজে বের করার লক্ষ্যে সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিককে বিশেষজ্ঞ স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

গতরাতে অনুষ্ঠিত চতুর্থ বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেয় বিসিবি।

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সর্বকালের সেরা স্পিনারদের একজন হিসেবে বিবেচিত রফিক। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে ১শ উইকেট শিকারের নজির গড়েন তিনি।

বাংলাদেশের হয়ে ৩৩ টেস্ট, ১২৫ ওয়ানডে ও ১টি টি-টোয়েন্টি খেলেছেন রফিক। টেস্টে ১শ, ওয়ানডেতে ১২৫ ও টি-টোয়েন্টিতে ১ উইকেট শিকার করেন তিনি।

ব্যাট হাতে লোয়ার অর্ডারে দ্রুত রান তুলতে পারদর্শী ছিলেন রফিক। টেস্টে ১টি সেঞ্চুরি ও ৪ হাফ-সেঞ্চুরিতে ১০৫৯ রান করেছেন তিনি। ২০০৪ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে সেন্ট লুসিয়া টেস্টে নয় নম্বরে নেমে ১১টি চার ও ৩টি ছক্কায় ১৫২ বলে ১১১ রানের নান্দনিক ইনিংস খেলেছিলেন এই বাঁ-হাতি ব্যাটার। এছাড়া ওয়ানডেতে ১১৯১ ও টি-টোয়েন্টিতে ১৩ রান করেন রফিক।

জুনিয়র ও সিনিয়র পর্যায়ের ক্রিকেটারদের সাথে সাথে কাজ করবেন ৫৫ বছর বয়সী রফিক। বাংলাদেশের স্পিন বোলিংয়ের উন্নতিতে নিজের অভিজ্ঞতা কাজে লাগাবেন তিনি।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ পেলেন রফিক

আপডেট সময় : ১১:৪২:৪০ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬