ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

স্বপ্নের সেমিফাইনালে কি পা রাখতে পারবে বাংলাদেশ?

  • আপডেট সময় : ১১:৩৪:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২
  • / 129
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

নেদারল্যান্ডসের কাছে দক্ষিণ আফ্রিকা হেরে যাওয়ায় সহজ সমীকরণ বাংলাদেশের সামনে। পাকিস্তানের বিপক্ষে জিতলেই প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠবে বাংলাদেশ, আর হেরে গেলে বিদায়। তখন সেমিফাইনালে উঠে যাবে পাকিস্তান।

আজ যেন অনেকটা অলৌকিকভাবেই সেমিফাইনাল স্বপ্ন বেঁচে রয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের। নেদারল্যান্ডসের কাছে অপ্রত্যাশিতভাবে ১৩ রানে হেরে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ থেকে বিদায় নেয়ায়, বাংলাদেশ-পাকিস্তান দুই দলের মধ্যকার ম্যাচের জয়ী দল পা রাখবে সেমিফাইনালে।

অর্থাৎ ডু অর ডাই ম্যাচে অ্যাডিলেডে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এখন জিতলে জয়ের সুখস্মৃতি নিয়ে ঘরে ফেরা নয়, খেলা হয়ে যাবে স্বপ্নের সেমিফাইনালও।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

স্বপ্নের সেমিফাইনালে কি পা রাখতে পারবে বাংলাদেশ?

আপডেট সময় : ১১:৩৪:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২