ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, অক্টোবরেই ফিরছে স্বাভাবিক ফ্লাইট লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য মধ্যবর্তী নির্বাচনে জয়ের লক্ষ্যে সমর্থকদের নিয়ে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের উত্থান: গত ২৫ বছরে আমূল বদলে যাওয়া বিশ্ব রাজনীতির সমীকরণ ১৮তম ব্রিকস সম্মেলন: বিশ্বনেতাদের বরণে প্রস্তুত দিল্লি, মোদির সঙ্গে পুতিন-পেজেশকিয়ানের বৈঠক আজ একতরফা আধিপত্য রুখতে ব্রিকসের ওপর জোর দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এআই কি মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? বড় সতর্কবার্তা দিলেন গবেষকরা মক্কা চুক্তির পর ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার অভিযোগ শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকসের শীর্ষ সম্মেলন, পুতিনসহ যোগ দিচ্ছেন বিশ্বনেতারা মানুষের বর্জ্য থেকে তৈরি কংক্রিট: প্রচলিত সিমেন্টের চেয়েও বেশি শক্তিশালী ও টেকসই

স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২৩৩০ টাকা

  • আপডেট সময় : ০৯:১৫:০৬ অপরাহ্ন, সোমবার, ১০ মে ২০২১
  • / 177
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

গত সপ্তাহে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উল্লম্ফন হয়েছে। প্রায় দুই মাসের মধ্যে সর্বোচ্চে ঠেকেছে মূল্যবান ধাতুটির দাম। এর প্রভাব পড়েছে দেশের বাজারেও।

বিশ্ব বাজারের সাথে তাল মিলিয়ে দেশীয় বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছেন এ খাতের ব্যবসায়ীরা। ভরি প্রতি বাড়ানো হয়েছে ২ হাজার ৩৩০ টাকা, যা কার্যকর করা হয়েছে সোমবার দুপর থেকেই।

দাম বাড়ানোর পর দেশের বাজারে সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) স্বর্ণের প্রতি ভরির দাম দাঁড়িয়েছে ৭১ হাজার ৪৪০ টাকা। গত ১০ মার্চ থেকে দেশে একই মানের স্বর্ণের ভরি প্রতি দাম ছিল ৬৯ হাজার ১১০ টাকা।

দাম বাড়ানোর কারণ সম্পর্কে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনার কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট ও নানা জাটিল সমীকরণের কারণে বিশ্ব বাজারে স্বর্ণের মূল্য বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকায় ও আমদানি পর্যায়ে শুল্ক জটিলতার কারণে দেশীয় গোল্ড ডিলাররা চাহিদার বিপরীতে স্বর্ণ বার অমদানি করতে পারছে না। এতে দেশীয় বুলিয়ন বা পোদ্দার মার্কেটে স্বর্ণের দাম বেড়েছে।

বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী সোমবার দুপুর একটা থেকেই বাংলাদেশের বাজারে স্বর্ণ ও রোপ্যের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২৩৩০ টাকা

আপডেট সময় : ০৯:১৫:০৬ অপরাহ্ন, সোমবার, ১০ মে ২০২১