ঢাকা ০২:২৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

স্লো ওভার রেটের জন্য পাকিস্তানকে জরিমানা

  • আপডেট সময় : ০৫:০৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩
  • / 134
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে যাওয়া ম্যাচে স্লো ওভার রেটের জন্য জরিমানা গুনতে হচ্ছে পাকিস্তানকে। চেন্নাইয়ে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের ম্যাচে স্লো ওভার রেটের দায়ে পাকিস্তান দলকে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
গত শুক্রবার অনুষ্ঠিত তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে এক উইকেটে হেরে যায় পাকিস্তান। এর মাধ্যমে এ পর্যন্ত টুর্নামেন্টের ছয় ম্যাচে অংশ নিয়ে টানা চারটিতে পরাজিত হলো উপমহাদেশের এই শক্তিধর ক্রিকেট দলটি। শুধুমাত্র প্রথম দুই ম্যাচে জয় পেয়েছিল তারা।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়,‘নির্ধারিত সময়ে টার্গেটের চেয়ে চার ওভার কম বল করায় পাকিস্তান দলের বিরুদ্ধে এই শাস্তিমুলক ব্যবস্থা গ্রহন করেছেন আইসিসির ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন।’
আইসিসির নিয়ম অনুযায়ী প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ করে কেটে নেয়ার বিধান রয়েছে। আগামী মঙ্গলবার কোলকাতায় বাংলাদেশের মোকাবেলা করবে পাকিস্তান।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

স্লো ওভার রেটের জন্য পাকিস্তানকে জরিমানা

আপডেট সময় : ০৫:০৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩