ঢাকা ১২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ দেশে সার উৎপাদন বাড়াতে তিনটি নতুন কারখানা স্থাপনের পরিকল্পনা চ্যালেঞ্জের মুখেও এমিরেটস গ্রুপের ১.১ বিলিয়ন ডলার মুনাফা নেতানিয়াহুর চেয়ে জনপ্রিয় জোহরান মামদানি, বলছে জিবিএওর জরিপ ইরানের ওপর নতুন সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ভুটানকে হারিয়ে জয় দিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের সাঁথিয়ায় ভাগ্নিকে নিরাপত্তা ঘটনায়: মামা আটক ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় আহত আরও এক ভারতীয়র প্রয়াণ

হাজী সেলিমের স্ত্রীর ইন্তেকাল

  • আপডেট সময় : ১২:০৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০
  • / 220
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের সহধর্মিনী গুলশান আরা সেলিম আর নেই। তিনি রোববার রাত পৌনে ১২টায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন।

গুলশান আরা সেলিম কিডনি, ডায়বেটিসসহ নানা জটিলতায় ভুগছিলেন। দীর্ঘদিন তিনি অসুস্থ ছিলেন। এর আগে তিনি থাইল্যান্ডে চিকিৎসাধীন ছিলেন।

গুলশান আরা হাজী সেলিমের পারিবারিক প্রতিষ্ঠান মদিনা গ্রুপের চেয়ারম্যান ছিলেন। এছাড়া ঢাকা সিটি করপোরেশনের সাবেক ওয়ার্ড কমিশনারও হিসেবেও কাজের অভিজ্ঞতা ছিল তার।

গত ২৫ অক্টোবর রাতে ধানমন্ডিতে নৌবাহিনীর একজন কর্মকর্তাকে মারধরের ঘটনায় পরদিন হাজী বাড়িতে অভিযান চালিয়ে তার ছেলে ইরফান সেলিমকে গ্রেফতার করে র‌্যাব। বর্তমানে ইরফান কারাগারে রয়েছেন। তবে অভিযানের সময় হাজী সেলিম ও তার স্ত্রী গুলশান আরা বাড়িতে ছিলেন না। ছেলে গ্রেফতার হওয়ার মাস পার হতেই মারা গেলেন তিনি।

হাজী সেলিমের ব্যক্তিগত সচিব মহিউদ্দিন মাহমুদ বেলাল বলেন, দীর্ঘ দিন ধরে গুলশান আরা ডায়াবেটিকস, কিডনি, উচ্চ রক্তচাপ ও লিভার সমস্যায় ভুগছিলেন। ২০১৮ সালের ডিসেম্বরে ব্যাংকে নেয়া হয়েছিল চিকিৎসার জন্য। দীর্ঘ দিন সেখানে চিকিৎসার পর গত আগস্টে দেশে ফেরেন। পরে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। সাত দিন ধরে আইসিইউতে ছিলেন গুলশান আরা। চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৫০ বছর। সোমবার তাকে দাফন করা হবে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হাজী সেলিমের স্ত্রীর ইন্তেকাল

আপডেট সময় : ১২:০৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০