ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্পেনের কাছে হুরজেট বিক্রির সংখ্যা বাড়াচ্ছে তুরস্ক মেয়ের জন্মদিন উপলক্ষে আবেগঘন পোস্ট দিলেন অভিনেতা অপূর্ব লেবাননে বিস্ফোরকবাহী ট্রাক জব্দ, কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র রাশিয়ার কামচাতকায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে কাউকে দমন করা সম্ভব নয়: পেজেশকিয়ান নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় চুরি নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের হামলা: নিহত ৫ গাজীপুরে ইয়াবাসহ আটক অভিযোগে জড়িত ব্যক্তি ছিনিয়ে নিতে রেলওয়ে

হালান্ড : মেসির মতো হলেও বিশ্বকাপে দেখা যাবে না

  • আপডেট সময় : ০১:২৭:০০ অপরাহ্ন, বুধবার, ৫ অক্টোবর ২০২২
  • / 151
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আর্লিং হালান্ড। এই মুহূর্তে ইংলিশ প্রিমিয়ার লিগে তাকে দেখলেই কেঁপে যাচ্ছে বিপক্ষের রক্ষণভাগ। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে হ্যাটট্রিক করা স্ট্রাইকার ইতিমধ্যেই লিগে ১৪টি গোল করে ফেলেছেন। দ্বিতীয় স্থানে থাকা হ্যারি কেন করেছেন সাতটি গোল। ইংরেজ অধিনায়কের দ্বিগুণ গোল করলেও বিশ্বকাপে দেখা যাবে না হালান্ডের খেলা।

নরওয়ে এবারের বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতেই পারেনি। এবারের বিশ্বকাপ যখন চলবে, হালান্ড তখন বিশ্রাম নেবেন অথবা দেশের হয়ে প্রীতি ম্যাচ খেলবেন। ২০ নভেম্বর শুরু ফুটবল বিশ্বকাপ। লিয়োনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদোরা খেলবেন। তাদের দেখার জন্য দর্শক ভিড় করবে মাঠে। থাকবেন নেইমার, এমবাপেরাও। শুধু নেই হালান্ড। বিশ্বের সেরা স্ট্রাইকারদের সঙ্গে তুলনা শুরু হয়ে গিয়েছে এই মরসুমে ম্যাঞ্চেস্টার সিটিতে যোগ দেওয়া হালান্ডের। তার গতি, গোল করার দক্ষতা, বক্সের মধ্যে ক্ষিপ্রতা মুগ্ধ করছে সকলকে। কিন্তু বিশ্বকাপে সেটা দেখার সুযোগ থাকছে না।

২৩ বছর আগে ম্যাঞ্চেস্টার সিটির হয়ে সই করেছিলেন আলফ-ইংগ হালান্ড। সেই ক্লাবেই এ বার সই করেছেন তার ছেলে আর্লিং হালান্ড। ছোট থেকেই সিটির ভক্ত ছিলেন তিনি। সিটির হয়ে ১৮১টি ম্যাচ খেলেছিলেন তার বাবা। এই মরসুমে ছেলের সবে শুরু। হালান্ডের ফুটবলজীবন শুরু নরওয়েতেই। ১০ বছর বয়সে যোগ দেন ব্রাইনের যুব অ্যাকাডেমিতে। ১৬ বছর পূর্ণ হওয়ার তিন মাসে পেশাদার ফুটবলে অভিষেক হয় তার। এর পর যোগ দেন মলডেতে। অস্ট্রিয়ার ক্লাব সালজবুর্গ তাকে কিনে নেয়। সেই ক্লাবের হয়ে ২২ ম্যাচে ২৮ গোল করার পর যোগ দেন ডর্টমুন্ডে। চ্যাম্পিয়ন্স লিগে তার গোলের বন্যা দেখে দেরি করেনি ডর্টমুন্ড। নরওয়ের ফুটবলারকে সই করানো হয়। ২০১৯-২০ মরসুমে ৪০ ম্যাচে ৪৪ গোল করেন। চ্যাম্পিয়ন্স লিগে কনিষ্ঠতম ফুটবলার হিসেবে ২০টি গোল করার নজির রয়েছে তার। গত মরসুমে ভুগেছেন চোট-আঘাতে। তাতেও ৩০টি ম্যাচে ২৯টি গোল করেছেন। দেশের হয়ে এখনো ২২টি ম্যাচে ২০টি গোল করেছেন।

ইপিএলের অন্যতম সেরা মূল্যবান ফুটবলার হয়ে ওঠার পথে হালান্ড। কিন্তু বিশ্বকাপ মিস্ করবে তাকে।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হালান্ড : মেসির মতো হলেও বিশ্বকাপে দেখা যাবে না

আপডেট সময় : ০১:২৭:০০ অপরাহ্ন, বুধবার, ৫ অক্টোবর ২০২২