সংবাদ শিরোনাম ::
হাসিনাকে চাপ দিতে ইউনূস-হিলারি যোগ: তদন্তে যুক্তরাষ্ট্রের সিনেট কমিটি
- আপডেট সময় : ০৩:৫৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০১৭
- / 230
বাংলাদেশে মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে তদন্ত আটকাতে হিলারি ক্লিনটন তার পররাষ্ট্রমন্ত্রীর পদের প্রভাব খাটিয়েছিলেন কি না, তার তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ সংক্রান্ত সিনেট কমিটি।
সিনেট কমিটির চেয়ারম্যান চাক গ্রাসলি এই বিষয়ে কয়েকটি প্রশ্নের উত্তর চেয়ে চিঠি দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে।
ঢাকায় যুক্তরাষ্ট্রের সাবেক উপ মিশন প্রধান জন ডানিলোভিচকে জিজ্ঞাসাবাদও করতে চেয়েছে সিনেট কমিটি।
যুক্তরাষ্ট্র প্রবাসী সজীব ওয়াজেদ জয় অভিযোগ করে আসছিলেন, তার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চাপে রাখতে এবং ইউনূসের বিরুদ্ধে তদন্ত আটকাতে হিলারির কর্মকর্তারা তাকেও হুমকি দিয়েছিল।
সূত্রঃ বিডিনিউজ
























