ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

হিরো পারফরমার চান সাকিব

  • আপডেট সময় : ০৬:০২:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২
  • / 139
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বোলিং করতে নেমে প্রথম দুই বলেই দুই উইকেট নেন তাসকিন আহমেদ। আর ঘুরে দাঁড়াতে পারেনি নেদারল্যান্ডস, জয় পায় বাংলাদেশ। আগামী ম্যাচগুলোতেও তাসকিনের মতো এমন পারফরমারই খুঁজছেন অধিনায়ক সাকিব আল হাসান।

সিডনিতে বৃহস্পতিবার সাউথ আফ্রিকার বিপক্ষে খেলবে বাংলাদেশ। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে টি-টোয়েন্টি ক্রিকেটের খেলার ধরন নিয়ে আলোচনা করলেন সাকিব। তার মতে, টি-টোয়েন্টিতে পারফরমার বেশি থাকবে না। তবে যে ভালো করবে তার পারফরম্যান্স যেন বড় হয়।

নেদারল্যান্ডসের বিপক্ষেই যেমন তাসকিন শুরুতে দলকে এগিয়ে দিয়েছেন। পরে আরো দুই উইকেট নিয়ে জিতেছেন ম্যাচ সেরার পুরস্কার। তেমনই কেউ একজন আবার নিজেকে মেলে ধরলে প্রোটিয়াদের বিপক্ষে হাসিমুখে মাঠ ছাড়ার ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশ অধিনায়ক।

‘টি-টোয়েন্টি আসলে মোমেন্টামের খেলা তো, মোমেন্টামটা ধরাটা খুব জরুরি এবং সেটা বজায় রাখাটাও গুরুত্বপূর্ণ। ওয়ানডে ও টেস্টে সাধারণত পারফরমারের সংখ্যাটা বেশি থাকে। টি-টোয়েন্টিতে কিন্তু অত বেশি থাকার সুযোগটা নেই। কম পারফরমার থাকবে কিন্তু ওদের পারফরম্যান্সটা একটু বড় হতে হয়।

‘আমি এটা আশা করছি যে আগামীকাল (বৃহস্পতিবার) আমাদের জন্য আরেকটা সুযোগ। আমাদের ১১ জনের যারা খেলবে তাদের মধ্যে একজনের হিরো হওয়ার সম্ভাবনা আছে। তো ওই হিরোটা কে হবে সেটাই দেখার ওগুলোই আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ হিসেবে কাজ করে।

কে হবেন সেই হিরো? নির্দিষ্ট করে কারো নাম বলতে রাজি নন সাকিব। যার সামনে যে সুযোগ আসবে সেটি কাজে লাগানোর মানসিকতার তাগিদ দিলেন বাংলাদেশ অধিনায়ক। খোলা মনে খেলা উপভোগ করার কথা বললেন বিশ্বসেরা অলরাউন্ডার।

সাকিব বলেন, ‘ওপেনারদের সুযোগ আছে ২০ ওভার ব্যাটিং করার। কেন তারা পারবে না? আমি বিশ্বাস করি তারা করতে পারবে। কিংবা আমাদের বোলাররা যেভাবে বোলিং করেছে আগের দিন, কেন আমরা আবার ১০ উইকেট নিতে পারব না। তো আমাদের চিন্তাই থাকবে ওরকম। আমরা খোলা মনে যেতে চাই, খেলাটা উপভোগ করতে চাই, আক্রমণাত্মক থাকতে চাই। অবশ্যই রোমাঞ্চকর ক্রিকেট খেলতে চাই এবং দিন শেষে হাসিমুখে ফিরে আসতে চাই’

তাক লাগানো পারফরম্যান্সের ওপর পুরোপুরি নির্ভর করার পক্ষে নন বাংলাদেশ অধিনায়ক। দলগতভাবে ধারাবাহিক ভালো করার দিকেই বেশি মনোযোগ সাকিবের।

‘চমকে দেয়ার মতো কিছু হলে সেটা তো চমকই হলো। কিছু কিছু ব্যতিক্রম থাকে যেটা উদাহরণ হতে পারে না। উদাহরণ হলো যখন দলগতভাবে পারফর্ম করছে, কেউ না কেউ প্রতিদিন পারফর্ম করছে। দলের কেউ হয়তো ধারাবাহিকভাবে ভালো খেলছে। সেই দলগুলোই হয়তো দীর্ঘমেয়াদে ভালো খেলে। আমরা ওরকমই পারফরম্যান্স চাই’

তবে ব্যতিক্রমী পারফরম্যান্সের গুরুত্বটাও জানেন সাকিব। এমন কিছু হলে প্রতিপক্ষকে চাপে ফেলা সহজ বলে মনে করেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।

বাংলাদেশ অধিনায়ক আরো বলেন, ‘যদি দু-একটা ব্যতিক্রমী পারফরম্যান্স হয় সেটাকে আমরা স্বাদরে গ্রহণ করবো। আমরা চাইব প্রতি ম্যাচেই এরকম এক-দুটা ব্যতিক্রমী পারফরম্যান্স হোক। যেটা খেলার মোড়টা ঘুরিয়ে দেয় অনেক বেশি। বিশেষ করে এটা যেহেতু অনেক ছোট একটা সংস্করণ। ওরকম একটা পারফরম্যান্স হলে প্রতিপক্ষের জন্য ঘুরে দাঁড়ানোটা অনেক বেশি কঠিন হয়ে যায়’
সূত্র : ডয়চে ভেলে

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হিরো পারফরমার চান সাকিব

আপডেট সময় : ০৬:০২:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২