ঢাকা ০৫:২৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউরোপে ভুয়া বোমা হামলার হুমকিতে ব্যাহত ৩০ ফ্লাইট জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২ রাজধানীর ক্লিনিকে ইনকিউবেটরের আগুনে নবজাতকের শরীর ঝলসে যাওয়ার অভিযোগ দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার যেকোনো মূল্যে রক্ষা করব: প্রধানমন্ত্রী রান্নার অ্যালুমিনিয়াম পাত্রে সিসার ঝুঁকি: মিলছে না সমাধান সেবায় রূপান্তরই মূল লক্ষ্য, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় ফ্লাই দুবাইয়ের দুই রুটে ফ্লাইট স্থগিত প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের সঙ্গে বায়োফার্মার এমডির সৌজন্য সাক্ষাৎ ওয়েলিংটনে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের জয় ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

হেলমেট ছুঁড়ে মেরে শাস্তির মুখে শান্ত

  • আপডেট সময় : ১২:৩৭:৪০ অপরাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩
  • / 113
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বিসিবি’র তোপের মুখে পড়েছেন নাজমুল হোসেন শান্ত। করা হয়েছে সতর্ক, দেয়া হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও। মূলত আউট হওয়ার পর হেলমেট ছুঁড়ে মেরে এই শাস্তির শিকার হয়েছেন সিলেট স্ট্রাইকার্সের এই ওপেনার।

ঘটনা গত রাতে সিলেট স্ট্রাইকার্স বনাম চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ম্যাচের। যেখানে টসে হেরে ব্যাট করতে নেমে সিলেটকে ১৭৫ রানের লক্ষ্য দেয় চট্টগ্রাম। জবাবে ব্যাট করতে নেমে নাজমুল হোসেন শান্তর ব্যাটে জয় নিয়েই মাঠ ছাড়ে সিলেট স্ট্রাইকার্স। তবে ম্যাচের ১২.৫ ওভারের মাথায় নিহাদউজ্জামানের বলে ইরফান শুক্কুরের কাছে স্টাম্পিং হন শান্ত। ফলে শেষ হয় তার ৪৪ বলে ৬০ রানের দারুণ ইনিংস।

দারুণ ইনিংসের এমন পরিসমাপ্তি হয়তো চাননি শান্ত। ফলে আউট হয়ে মেজাজ ধরে রাখতে পারেননি। সাজঘরে যাওয়ার পথে সজোরে হেলমেট ছুঁড়ে মারেন তিনি, ছেড়ে দেন ব্যাটও। যদিও রাগটা নিজের ওপর নিজেরই ছিল শান্তের, তবে বিষয়টি ভালোভাবে নেয়নি ম্যাচ কর্তৃপক্ষ।

শান্তর এমন কাণ্ড বিসিবির কোড অব কন্ডাক্টের বিরোধী। যদিও জরিমানা করা হয়নি শান্তকে, তবে তার নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট যুক্ত করা হয়েছে। ম্যাচ শেষে আম্পায়ারদের অভিযোগের প্রেক্ষিতে রেফারি দেবব্রত পালের কাছে নিজ ভুলের কথা স্বীকার করেছেন শান্ত। আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন পড়েনি।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হেলমেট ছুঁড়ে মেরে শাস্তির মুখে শান্ত

আপডেট সময় : ১২:৩৭:৪০ অপরাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩