ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

১০ ওভারে পাকিস্তানের প্রয়োজন ১০০ রান

  • আপডেট সময় : ১১:১৮:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২
  • / 139
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

শেষ ১০ ওভারে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ১০০ রান। হাতে আছে ৯ উইকেট। অধিনায়ক বাবর আজম ফিরলেও মাঠে আছেন রিজওয়ান। তিনি অপরাজিত আছেন ২৬ বলে ২৯ রানে। সাথে আছেন শান মাসুদ, তিনি করেছেন ২০ বলে ১৯ রান।

নিউজিল্যান্ডের দেয়া ১৬৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে প্রথম ২ ওভারেই স্কোরবোর্ডে আসে ১৯ রান। তবে এর পরে রানের গতি খানিকটা কমে আসে। দলীয় পঞ্চম ওভারে যখন ১৪ বলে ১৫ রানে অধিনায়ক বাবর আজম ফেরেন, পাকিস্তানের রান তখন ২৯। পাওয়ার প্লেতে আসে ৩৩ রান। সেখান থেকে শান মাসুদ আর রিজওয়ানের ৩৪ বলে ৩৫ রানের জুটিতে প্রথম ১০ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ৬৪ রান।

এর আগে আগের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ১৭৪ রানের লক্ষ্য তাড়া করে বড় ব্যবধানে জেতায়, আজ ফাইনালেও টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। পাকিস্তানি বোলারদের দাপটে ১৬৪ রানেই থেমে যায় নিউজিল্যান্ডের ইনিংস। শুরুর দিকে আগ্রাসী শুরু করলেও শেষ দিকে স্বাগতিকদের চেপে ধরে পাকি বোলাররা। শেষ ৫ ওভারে কিউইরা সংগ্রহ করতে পারে ৪ উইকেট হারিয়ে মাত্র ৩৩ রান। নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৫৯ রান করেছেন অধিনায়ক কেন উইলিয়ামসন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

১০ ওভারে পাকিস্তানের প্রয়োজন ১০০ রান

আপডেট সময় : ১১:১৮:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২