ঢাকা ১০:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দাওয়া |: ইসরাইলের বিরোধীদের সঙ্গে আরব জোটের আলোচনা, তুলে ধরল যুক্তরাষ্ট্রে ফ্লাইট বিভ্রাট: প্রযুক্তিগত ত্রুটির ব্যাখ্যা দিলেন পরিবহনমন্ত্রী রিজভী: গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে ভৈরবের উপ-স্বাস্থ্য কেন্দ্রে ডায়াবেটিস হাসপাতাল করবেন বস্ত্র প্রতিমন্ত্রী মিস ইউনিভার্স ২০২৬: বাংলাদেশের হয়ে মঞ্চে সামিরা খান মাহি কাতারের সঙ্গে তুরস্কের নতুন প্রতিরক্ষা চুক্তি সই বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: জয়সওয়াল শেখ হাসিনাকে ফেরত পাঠানোয় ভারতের সাড়া মিলল না জয়পুরহাটে কোকো স্মৃতি সংসদ ফুটবল টুর্নামেন্টে গাইবান্ধার জয় মোবাইল কোর্ট পরিচালনায় প্রতিটি জেলায় মিডিয়া সেল গঠনের নির্দেশ

১১৬ রাজনৈতিক বন্দিকে মুক্তি দিয়েছে ভেনেজুয়েলা সরকার

  • আপডেট সময় : ০৯:২৮:০৪ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • / 65
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ভেনেজুয়েলা সোমবার জানিয়েছে, গত সপ্তাহে সরকার ঘোষণা দেওয়ার পর থেকে ১১৬ জন রাজনৈতিক বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। তারা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর আমলে কারা অন্তরীণ হন।

কারাকাস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

সম্প্রতি মার্কিন বাহিনী কারাকাসে অভিযান চালিয়ে নিকোলাস মাদুরোকে তার স্ত্রীসহ আটক করে নিউইয়র্কে নিয়ে যায়। সেখানে এক ফেডারেল আদালতে তাদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র মামলায় বিচার চলছে।

কারা পরিষেবা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, যারা সাংবিধানিক শৃঙ্খলা ব্যাহত এবং জাতির স্থিতিশীলতা ক্ষুণ্ন করার অভিযোগে স্বাধীনতা থেকে বঞ্চিত ছিলেন, তারা এই কারামুক্তির পদক্ষেপের মাধ্যমে উপকৃত হয়েছেন।

বিবৃতিতে মুক্তিপ্রাপ্তদের সংখ্যা ১১৬ জন বলা হলেও বিরোধী দল ও মানবাধিকার সংগঠনগুলোর মতে এই সংখ্যা আরো কম।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

১১৬ রাজনৈতিক বন্দিকে মুক্তি দিয়েছে ভেনেজুয়েলা সরকার

আপডেট সময় : ০৯:২৮:০৪ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬