ঢাকা ০৬:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকায় ভারতীয় হাইকমিশনে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে সংসদে হট্টগোল কুষ্টিয়ায় এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, বোমা হামলার অভিযোগ ২০৩০ সালের মধ্যে পাইপলাইনে খুলনায় আসবে ভোলার গ্যাস ৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত, একজনকে বাধ্যতামূলক অবসর স্থগিত বাংলাদেশ-ভারত পঞ্চম কনস্যুলার সংলাপ নিজ বাড়িতে গাঁজা চাষ: সিদ্ধিরগঞ্জে যুবক গ্রেপ্তার সংসদ সদস্যের বাড়িতে পেট্রল বোমার আলামত নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালালে পড়ে থাকা ১২ উড়োজাহাজ বিক্রির সিদ্ধান্ত বেবিচকের ইসরাইলকে যুদ্ধে জড়ানোর অধিকার নেই অন্তর্বর্তী সরকারের: লিবারম্যান

১৪ সেপ্টেম্বর ছাত্র-অভ্যুত্থানে শহীদদের স্মরণ সভা : সালেহউদ্দিন

  • আপডেট সময় : ০৬:১৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪
  • / 129
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র-নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের শহিদদের অবদান স্মরণে সরকার ১৪ সেপ্টেম্বর রাজধানীতে একটি স্মরণ সভা করতে যাচ্ছে।
আজ সচিবালয়ে অর্থ বিভাগের সম্মেলন কক্ষে অন্তর্বর্তী সরকারের অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা ড সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অর্থনৈতিক বিষয়াদি সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির দ্বিতীয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়েরও দায়িত্বে থাকা উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান স্মরণ সভা আয়োজন করতে কিছু ব্যয় সম্পৃক্ত থাকবে। ডিরেক্ট প্রকিউরমেন্ট মেথডে এসব প্রয়োজনীয় ক্রয় সম্পন্ন হবে।
বৈঠকে এ লক্ষ্যে একটি প্রস্তাব নীতিগত অনুমোদন দেওয়া হয়।
তিনি জানান, রাজধানীর বিআইসিসিতে অনুষ্ঠেয় এ অনুষ্ঠান আযোজনে সর্বোচ্চ পাঁচ কোটি টাকা ব্যয় করা হবে।
সালেহউদ্দিন বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা স্মরণসভার প্রস্তুতির বিষয়টি দেখছেন।
এতে আন্দোলনে অংশগ্রহণকারী শহিদ পরিবারের সদস্য ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

১৪ সেপ্টেম্বর ছাত্র-অভ্যুত্থানে শহীদদের স্মরণ সভা : সালেহউদ্দিন

আপডেট সময় : ০৬:১৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪