ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

১৭ বছরে প্রথমবার ব্যালন ডি’অরে নাম নেই মেসির

  • আপডেট সময় : ০৩:১৬:১৯ অপরাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০২২
  • / 162
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

১৭ বছরে প্রথমবার ব্যালন ডি’অর পুরস্কারের প্রাথমিক ৩০ জনের তালিকায় নাম নেই লিওনেল মেসির। গত মৌসুমের সার্বিক পারফরম্যান্সের নিরিখেই এবার সেরাদের তালিকা থেকে বাদ পড়েছেন এলএম টেন।

২০২১ সালে রেকর্ড গড়ে সপ্তম ব্যালন ডি’অরটি উঠেছিল আর্জেন্টাইন মহাতারকার হাতে। সেখানে চলতি বছর প্রাথমিক তালিকাতেই ঠাঁই হল না তার। তবে শুধু মেসির না থাকাই নয়, এবারের তালিকা বেশ অবাক করা। আর্জেন্টাইন সুপারস্টারের পাশাপাশি প্রাথমিক তালিকায় নাম নেই নেইমার, টনি ক্রুস, ম্যানুয়েল ন্যুয়েরের মতো তারকাদেরও।

তাহলে কারা রয়েছেন তালিকায়? প্রত্যাশিতভাবেই নাম আছে ক্রিশ্চিয়ানো রোনালদোর। এছাড়াও জায়গা করে নিয়েছেন কারিম বেঞ্জেমা, রবার্ট লেওনডস্কি, মহম্মদ সালাহ, কিলিয়ান এমবাপে, সাদিও মানে, থিবো কুর্তোয়া, এর্লিং হালান্ডসহ অন্যান্যরা। ১৭ অক্টোবর পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সেদিনই জানা যাবে, এবারের সেরা তারকা কে।

গত বছর মেসির হাতে ব্যালন ডি’অর ওঠার পর থেকেই পুরস্কারের স্বচ্ছ্বতা নিয়ে প্রশ্ন উঠেছিল। বিশেষত, লেওনডস্কির সাথে বঞ্চনা করা হয়েছে বলে সরব হয় জার্মান সংবাদমাধ্যম। এরপরই ব্যালন ডি’অরের নিয়ম বদলায়। পুরস্কারের নির্ধারিত সময় জানুয়ারি-ডিসেম্বরের পরিবর্তে আগস্ট-জুলাই করা হয় ইউরোপিয়ান ফুটবলের সাথে সামঞ্জস্য রেখে। ফলে ২৮ বছর পর আর্জেন্টিনাকে কোপা আমেরিকা জেতানোর ক্ষেত্রে বড় ভূমিকা নিলেও ব্যালন ডি’অরের মানদণ্ডে তা গ্রাহ্য করা হয়নি।

তার উপর গত মৌসুমটা একেবারেই ভালো কাটেনি মেসির। দীর্ঘ দিনের ঘর বার্সেলোনা ছেড়ে পাড়ি জমাতে হয়েছে পিএসজিতে। নতুন ক্লাবের জার্সিতে তেমন নজর কাড়তে পারেননি তিনি। লিগ ওয়ান এবং চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে ৩৩ ম্যাচে মাত্র ১১ গোল করেন তিনি। ২০০৬ সাল থেকে প্রতি বছরই ব্যালন ডি’অরের তালিকায় প্রথম তিরিশে থাকা অভ্যাসে পরিণত করে ফেলেছিলেন মেসি। তবে এবার সেখানে জায়গা হল না ফুটবলের রাজপুত্রর।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

১৭ বছরে প্রথমবার ব্যালন ডি’অরে নাম নেই মেসির

আপডেট সময় : ০৩:১৬:১৯ অপরাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০২২