ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই দিয়ে মিথ্যা কনটেন্ট তৈরি ও ছড়ানোকে অপরাধ বললেন শাহজালালে ৪ কেজি কুশসহ ভারতীয় নাগরিক আটক অবিবাহিতদের মধ্যে ক্যানসারের ঝুঁকি ও মৃত্যুর হার বেশি তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া

১৭ বছরে প্রভাব খাটিয়ে অযোগ্যদের পাস করানো হয়েছে: রিজভী

  • আপডেট সময় : ০১:৫৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • / 28
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিগত ১৭ বছরে শিক্ষা ব্যবস্থার ভয়াবহ অধঃপতনের চিত্র তুলে ধরেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। শনিবার বেলা ১১টায় কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ মাঠে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন, প্রভাবশালী মহলের নির্দেশে অযোগ্যদেরও পাস করিয়ে দেওয়া হতো। রিজভী বলেন, তৎকালীন সময়ে কোনো বড় জায়গা থেকে ফোন এলে খাতায় কিছু না লিখলেও শিক্ষার্থীকে পাস করিয়ে দেওয়া হতো। এমনকি খাতায় কিছুই না লিখে শুধুমাত্র প্রশ্নপত্র জমা দেওয়া শিক্ষার্থীদেরও পাস করানোর নজির রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

দেশের শিক্ষা ও জাতির মেরুদণ্ডকে পরিকল্পিতভাবে দুর্বল করা হয়েছে বলে মন্তব্য করেন রিজভী। তিনি বলেন, মানুষের মানবিক মেরুদণ্ডকে প্লাস্টিকের মেরুদণ্ডে রূপান্তরিত করা হয়েছে। এছাড়া আন্তর্জাতিক অঙ্গনে প্রযুক্তি কিংবা জ্ঞানচর্চার যে প্রতিযোগিতা ছিল, সেখান থেকেও বাংলাদেশকে নিষ্ক্রিয় করে ফেলা হয়েছে। অনুষ্ঠানে সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট সুলতানা নাসের, জিনজিরা ইউনিয়ন বিএনপির সভাপতি মোকারম হোসেন সাজ্জাত ও কেরানীগঞ্জ সিএনজি ব্যবসায়ী সমিতির সভাপতি ইমাম উল্লাহ মাস্তানসহ স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও প্রতিনিধিরা।

নিউজটি শেয়ার করুন

১৭ বছরে প্রভাব খাটিয়ে অযোগ্যদের পাস করানো হয়েছে: রিজভী

আপডেট সময় : ০১:৫৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬