ঢাকা ১০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মোংলায় বাঙ্কার বোটের ধাক্কায় কয়লাবোঝাই জাহাজডুবি, প্রাণে বাঁচলেন ১০ জন কমিউনিস্ট স্লোগান কি ‘জয় বাংলা’? ইতিহাসের প্রেক্ষাপটে বিশ্লেষণ দেশে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু ১১, মোট প্রাণহানি ৪০০ না ফেরার দেশে সিআইডি খ্যাত নির্মাতা বিপি সিংহ ৩০০ কোটির বিনিয়োগ, তবুও বেতন বকেয়া চালডাল কর্মীদের লন্ডন ডব্লিউটিএম-এ প্রিমিয়াম কেবিনসেবা দেখাবে মালয়েশিয়া এয়ারলাইনস সারের দাবিতে হাতীবান্ধায় মহাসড়ক অবরোধ করলেন কৃষকরা ঢাকা-চট্টগ্রামসহ বড় এলাকায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয় ঢাকা ও চট্টগ্রামের একাংশে হঠাৎ বিদ্যুৎ বিপর্যয় ভোলায় বসতভিটার ট্যাক্স আদায়ের নামে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ২

২০১৮ সালের পুরোনো ভিডিওকে সম্প্রতির বলে বিভ্রান্তির অপচেষ্টা শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট

  • আপডেট সময় : ০১:৪৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
  • / 115
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

২০১৮ সালের ৭ ফেব্রুয়ারি রাজধানীর গুলিস্তানে অলিম্পিক ভবনের সামনে এক তরুণীকে পুলিশের মারধরের ভিডিওকে সম্প্রতি ঘটে যাওয়া ঘটনা বলে দাবি করে ইন্টারনেটে ছড়ানোর চেষ্টা শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট জানায়, ভিডিওতে দেখা যায় দুই পুলিশ সদস্য এবং এক ট্র্যাফিক কনস্টেবল এক তরুণীকে রাস্তার ডিভাইডারের পাশে মারধর করে তাড়িয়ে দিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে দাবি করা হচ্ছে এটি অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ঘটেছে। তবে অনুসন্ধানে দেখা গেছে, এটি ২০১৮ সালে আওয়ামী লীগ সরকারের আমলের ঘটনা।

বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, আলোচিত ভিডিওটি থেকে কিছু স্থিরচিত্র নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে দেখা গেছে, দৈনিক প্রথম আলোর ফেসবুক পেজে ২০১৮ সালের ৭ ফেব্রুয়ারি একই ভিডিও প্রকাশিত হয়েছিল। ক্যাপশনে লেখা ছিল, ‘অল্পবয়সী এক মেয়েকে পুলিশের দুই সদস্য মারধর করছেন প্রকাশ্য রাস্তায়!’

এছাড়া, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে দৈনিক সমকালের ওয়েবসাইটে ২০১৮ সালের ৮ মার্চ প্রকাশিত একটি প্রতিবেদনেও একই দৃশ্য পাওয়া যায়।

বাংলাফ্যাক্টের অনুসন্ধান টিম বলেছে, ভিডিওটি সাম্প্রতিক ঘটনার নয়। এটি বিভ্রান্তিকরভাবে ছড়ানো হচ্ছে।

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট। বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

২০১৮ সালের পুরোনো ভিডিওকে সম্প্রতির বলে বিভ্রান্তির অপচেষ্টা শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট

আপডেট সময় : ০১:৪৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫