ঢাকা ০৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

২০২৪ সালে টাকার মূল্য কমেছে ১২.৭২ শতাংশ

  • আপডেট সময় : ০৭:৩১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫
  • / 219
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বাংলাদেশ ব্যাংক ২০২৪ সালে মার্কিন ডলারের বিনিময় হার ১২ টাকা বৃদ্ধির ফলে বছরজুড়ে স্থানীয় মুদ্রা টাকার মূল্য কমেছে ১২ দশমিক ৭২ শতাংশ।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০২৪ সালের জানুয়ারিতে প্রতি ১ ডলারের বিনিময় হার ছিল ১১০ টাকা, যা একই বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়ে ১২২ টাকা নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। এতে ডলারের মূল্য ১২ টাকা বেড়েছে এবং টাকার মূল্যমান ১২ দশমিক ৭২ শতাংশ কমেছে।

বাংলাদেশ টানা তিন বছর ধরে ডলার সংকটে ভুগছে। এর ফলে দেশে ডলারের দাম বেড়েছে এবং টাকার মান আরো কমেছে।

এদিকে, ব্যাংকগুলোও ক্রয়-বিক্রয় উভয় ক্ষেত্রে ডলারের দাম ২ টাকা বাড়িয়েছে। পরে টাকার মান আরো দুই টাকা কমে যায়। ব্যাংকগুলো এখন থেকে আমদানি, ঋণ পরিশোধসহ অন্যান্য খাতে সর্বোচ্চ ১২২ টাকা দরে গ্রাহকদের কাছে ডলার বিক্রি করবে।

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সাবেক সভাপতি আশরাফ আহমেদ বলেন, ব্যাংকগুলোর ডলারের দাম বাড়ানোর পদক্ষেপের ফলে আমদানি ব্যয় বাড়বে। এতে আমদানি করা পণ্যের দামও বাড়বে, কারণ তাদের আমদানি ব্যয় মেটাতে আরো বেশি অর্থের প্রয়োজন হবে।

মুদ্রাস্ফীতির প্রভাব তুলে ধরে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সিনিয়র রিসার্চ ফেলো ড. তৌফিকুল ইসলাম খান বলেন, দুই টাকার অবমূল্যায়ন মানে জিনিসপত্রের দাম অনিবার্যভাবে বাড়বে। এর সাথে আমদানি পণ্যের দাম বেড়ে যাওয়ায় মূল্যস্ফীতির ওপর আরো চাপ পড়বে বলে তিনি উল্লেখ করেন।

সূত্র : ইউএনবি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

২০২৪ সালে টাকার মূল্য কমেছে ১২.৭২ শতাংশ

আপডেট সময় : ০৭:৩১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫