ঢাকা ১১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

২০৩০ সালের মধ্যে ৩ কোটি যুবকের কর্মসংস্থান হবে : অর্থমন্ত্রী

  • আপডেট সময় : ১০:০৬:১২ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০১৯
  • / 208
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আগামী ২০৩০ সালের মধ্যে দেশে ৩ কোটি যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। শনিবার কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উচ্চ বিদ্যালয় মাঠে যুবলীগের সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিশ্বব্যাংক ও আইএমএফ বাংলাদেশের অর্থনীতির ভূয়সী প্রশংসা করেছে। আমাদের অগ্রগতি দেখে তারা অভিভূত। অন্য দেশগুলোর কাছে আমাদেরকে তারা ইতিবাচক ভাবে উপস্থাপন করছে। আমাদের রয়েছে কর্মদক্ষ ভবিষ্য যুবশক্তির সম্ভাবনা।

অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে সুন্দর সময় আমরা এখন পার করছি। বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার প্রেক্ষাপটে এখন সবচেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে বাংলাদেশ।

জাতির পিতা বঙ্গবন্ধুর নীতি ও ত্যাগের আদর্শ নিয়ে যুবলীগ নেতাদের নিজেকে গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, সন্ত্রাস, মাদক, দুর্নীতিতে জড়িয়ে পড়া কোন যুবলীগ কর্মীর নীতি হতে পারেন। তাই সবসময় সবাইকে মনে রাখতে হবে সততাই সবচেয়ে বড় শক্তি। একটা দেশ গড়ে তুলতে হলে সবচেয়ে বড় প্রয়োজন আমাদের যুব সমাজের মেধা, তাদের শক্তি, তাদের মননকে কাজে লাগানো।

লালমাই উপজেলা যুবলীগের আহবায়ক এম এ মোতালেবের সভাপতিত্বে লালমাই উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মালেক, কুমিল্লা সদর দক্ষিন উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ার, লালমাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক বাবু কল্যাণ মিত্র সিংহ (রতন), লালমাই উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদারসহ প্রমুখ বক্তব্য রাখেন। সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

২০৩০ সালের মধ্যে ৩ কোটি যুবকের কর্মসংস্থান হবে : অর্থমন্ত্রী

আপডেট সময় : ১০:০৬:১২ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০১৯