ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউরোপে ভুয়া বোমা হামলার হুমকিতে ব্যাহত ৩০ ফ্লাইট জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২ রাজধানীর ক্লিনিকে ইনকিউবেটরের আগুনে নবজাতকের শরীর ঝলসে যাওয়ার অভিযোগ দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার যেকোনো মূল্যে রক্ষা করব: প্রধানমন্ত্রী রান্নার অ্যালুমিনিয়াম পাত্রে সিসার ঝুঁকি: মিলছে না সমাধান সেবায় রূপান্তরই মূল লক্ষ্য, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় ফ্লাই দুবাইয়ের দুই রুটে ফ্লাইট স্থগিত প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের সঙ্গে বায়োফার্মার এমডির সৌজন্য সাক্ষাৎ ওয়েলিংটনে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের জয় ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

২০৭ রানেই শেষ হলো বাংলাদেশের ইনিংস

  • আপডেট সময় : ১০:৩০:০৭ অপরাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩
  • / 125
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

২০৭ রানেই থামল বাংলাদেশের ইনিংস। চট্টগ্রামে বৃষ্টির বাধায় ১৯.২ ওভারে ২০৭ রানেই থেমে গেল টাইগাররা। প্রথম ইনিংস সম্পন্নের জন্য নির্ধারিত সময় শেষ হওয়ায় আর মাঠে নামা হচ্ছে না তাদের। ৪ বল হাতে রেখেই ইনিংস ছেড়ে দিতে হলো বাংলাদেশের। ফলে নিজেদের টি-টোয়েন্টি সর্বোচ্চ ২১৫ রানের সংগ্রহটা ভাঙা হলো না এবার।

তবে সহসাই দ্বিতীয় ইনিংস শুরু হচ্ছে না, এখনই মাঠে নামা হচ্ছে না আয়ারল্যান্ডের। এখনো বৃষ্টি ঝরছে চট্টগ্রামে। বৃষ্টি থামলে ও মাঠ খেলা পরিচালনার উপযোগী হলে বৃষ্টি আইন অনুযায়ী লক্ষ্য নির্ধারণ করা হবে আয়ারল্যান্ডের জন্য।

এর আগে রনি তালুকদারের ক্যারিয়ার সেরা ৩৮ বলে ৬৭ রানের ইনিংসে ভর করে ১৯.২ ওভারে ২০৭ রান তোলে বাংলাদেশ। রনি ছাড়াও এদিন ঝড়ো ইনিংস উপহার দেন লিটন দাস। তার ব্যাটে আসে ২৩ বলে ৪৭ রান। একইসাথে শামীম পাটোয়ারী ২০ বলে ৩০ রান করে আউট হন, ১৩ বলে ২০ রান করে অপরাজিত ছিলেন সাকিব আল হাসান।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

২০৭ রানেই শেষ হলো বাংলাদেশের ইনিংস

আপডেট সময় : ১০:৩০:০৭ অপরাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩