ঢাকা ০৪:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী বিগত ১৭ বছরে বিরোধীমতের সাড়ে ৪ হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে : আইনমন্ত্রী প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা এক লাফে ৩ শতাংশের বেশি বাড়লো স্বর্ণের দাম শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায়

২৯ জুলাই থেকে প্রস্তুতি ক্যাম্প, থাকছেন না সাকিব-তামিম

  • আপডেট সময় : ১১:২৩:০৭ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩
  • / 141
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততা থামছে বাংলাদেশের। প্রায় দেড় মাস কোনো আন্তর্জাতিক খেলা নেই জাতীয় দলের। তবে বসে থাকার সুযোগ নেই। আগামী মাসেই মাঠে গড়াচ্ছে এশিয়া কাপ, বিশ্বকাপও আছে দোরগোড়ায়। এর জন্য পূর্ণ প্রস্তুতি নিতে চলতি মাসেই ক্যাম্প করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

প্রায় দু’সপ্তাহের বিরতি শেষে আগামী ২৯ জুলাই থেলে শুরু হবে এই ক্যাম্প। শুরুতে গুঞ্জন থাকলেও চট্টগ্রামে নয়, ঢাকাতেই হতে যাচ্ছে ক্যাম্পটি। তবে প্রয়োজন অনুযায়ী পরে ঢাকার বাহিরেও হতে পারে ক্যাম্প, এমনটাই ধারণা দিলেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

জালাল ইউনুস বলেন, ‘আমাদের ক্যাম্প শুরু ২৯ জুলাই থেকে। যেসব ক্রিকেটাররা দেশে আছেন, তাদের নিয়ে হবে এই ক্যাম্প। আপাতত ঢাকাতেই হচ্ছে, চট্টগ্রাম বা সিলেট নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। উইকেটের কথা বিবেচনা করে চট্টগ্রামকেও আমরা বিবেচনায় রেখেছি। সিলেটে বৃষ্টির সমস্যা রয়েছে।’

বিসিবি এই ক্যাম্প পাচ্ছেন না দলের কয়েক গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে। বড় এই বিরতির সময়টাতে ফিট থাকতে অনেকেই বেছে নিয়েছেন ফ্রাঞ্চাইজি ক্রিকেট। তাসকিন আহমেদ ইতোমধ্যেই রওনা হয়েছেন জিম্বো-আফ্রো টি-১০ লিগ মাতাতে। লিটন দাস আর সাকিব আল হাসানও যাওয়ার কথা কানাডার গ্লোবাল লিগ খেলতে।

গ্লোবাল লিগ শেষে সেখান থেকে ৬ আগস্ট সাকিব চলে যাবেন শ্রীলঙ্কায়। সেখানে লঙ্কান প্রিমিয়ার লিগ মাতাবেন তিনি। পরে এশিয়া কাপের আগে আগে জাতীয় দলের সাথে যুক্ত হওয়ার কথা রয়েছে তার।

থাকবেন না তামিম ইকবালও। বিসিবি থেকে দেড় মাসের ছুটি পাওয়া তামিম ফ্যামিলির সাথে দুবাই সময় কাটিয়ে এরপর পাড়ি দিবেন ইংল্যান্ডে। সেখানে চোটের জন্য চিকিৎসা নিবেন তিনি। এশিয়া কাপের আগে দলে যুক্ত হওয়ার কথা তারও।

আগামী ৩১ আগস্ট থেকে পাকিস্তান ও শ্রীলঙ্কায় যৌথভাবে আয়োজিত হবে এবারের এশিয়া কাপ।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

২৯ জুলাই থেকে প্রস্তুতি ক্যাম্প, থাকছেন না সাকিব-তামিম

আপডেট সময় : ১১:২৩:০৭ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩