ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

৩০১ রানে এগিয়ে মধ্যাহ্ন-বিরতিতে বাংলাদেশ

  • আপডেট সময় : ০১:২২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩
  • / 128
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেট টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ উইকেট হাতে নিয়ে ৩০১ রানে এগিয়ে চতুর্থ দিনের মধ্যাহ্ন-বিরতিতে গেছে স্বাগতিক বাংলাদেশ। ৭ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে চতুর্থ দিনের মধ্যাহ্ন-বিরতি পর্যন্ত ৭ উইকেটে ৩০৮ রান করে টাইগাররা। প্রথম ইনিংসে বাংলাদেশের ৩১০ রানের জবাবে নিউজিল্যান্ডের সংগ্রহ ছিলো ৩১৭।
তৃতীয় দিন শেষে ৩ উইকেটে ২১২ রান করেছিলো বাংলাদেশ। ৭ উইকেট হাতে নিয়ে ২০৫ রানে এগিয়ে ছিলো টাইগাররা। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১০৪ ও মুশফিকুর রহিম ৪৩ রানে অপরাজিত ছিলেন।
চতুর্থ দিন নিউজিল্যান্ডের পেসার টিম সাউদির বলে ব্যক্তিগত ১০৫ রানে আউট হন শান্ত। ১৯৮ বল মোকাবেলায় ১০টি বাউন্ডারি মারেন তিনি।
টেস্ট ক্যারিয়ারের ২৭তম হাফ-সেঞ্চুরি তুলে ৭টি চারে ৬৭ রানে থামেন মুশফিক।
এছাড়া অভিষেক টেস্ট খেলতে নামা শাহাদাত হোসেন ১৮ ও উইকেটরক্ষক নুরুল হাসান ১০ রানে আউট হন।
মেহেদি হাসান মিরাজ ৩২ ও নাইম হাসান ৩ রানে অপরাজিত আছেন।
নিউজিল্যান্ডের আজাজ প্যাটেল ১৩৭ রানে ২টি উইকেট নেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

৩০১ রানে এগিয়ে মধ্যাহ্ন-বিরতিতে বাংলাদেশ

আপডেট সময় : ০১:২২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩