ঢাকা ০৪:২৫ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউরোপে ভুয়া বোমা হামলার হুমকিতে ব্যাহত ৩০ ফ্লাইট জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২ রাজধানীর ক্লিনিকে ইনকিউবেটরের আগুনে নবজাতকের শরীর ঝলসে যাওয়ার অভিযোগ দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার যেকোনো মূল্যে রক্ষা করব: প্রধানমন্ত্রী রান্নার অ্যালুমিনিয়াম পাত্রে সিসার ঝুঁকি: মিলছে না সমাধান সেবায় রূপান্তরই মূল লক্ষ্য, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় ফ্লাই দুবাইয়ের দুই রুটে ফ্লাইট স্থগিত প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের সঙ্গে বায়োফার্মার এমডির সৌজন্য সাক্ষাৎ ওয়েলিংটনে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের জয় ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেয়া হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

৩০ রানের আগেই ৩ উইকেট নেই ভারতের

  • আপডেট সময় : ০৯:১১:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২
  • / 127
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা ভারতের প্রথম উইকেটের পতন ঘটান অধিনায়ক সাকিব আল হাসান। লোকেশ রাহুলকে ২ রানে সাজঘরে ফেরান তিনি। এরপর আরেক ওপেনার শুভমান গিল (৭) ও ওয়ানডাউনে নামা পূজারাকে (৬) ফেরান মেহেদী হাসান মেরাজ। ফলে মাত্র ২৯ রানে ৩ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে ভারত।

শনিবার ঢাকা টেস্টের তৃতীয় দিনে চা বিরতির পর বাংলাদেশের দেয়া ১৪৫ রানের লক্ষ্যে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ভারত।

ভারতের সংগ্রহ এখন ১৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩১ রান।

নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৩১ রানে অলআউট হয় টাইগাররা। এই ইনিংসে লিটন দাস ৭৩, জাকির হাসান ৫১, নুরুল হাসান ৩১ ও তাসকিন আহমেদ অপরাজিত ৩১ রান করেন।

ভারতের অক্ষর প্যাটেল সর্বোচ্চ ৩টি, রবিচন্দ্রন অশ্বিন ও মোহাম্মদ সিরাজ দু’টি করে উইকেট নেন।

প্রথম ইনিংসে বাংলাদেশ ২২৭ ও ভারত ৩১৪ রান করেছিল।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

৩০ রানের আগেই ৩ উইকেট নেই ভারতের

আপডেট সময় : ০৯:১১:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২