ঢাকা ০৩:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভুটানকে হারিয়ে জয় দিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের সাঁথিয়ায় ভাগ্নিকে নিরাপত্তা ঘটনায়: মামা আটক ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় আহত আরও এক ভারতীয়র প্রয়াণ ষড়যন্ত্রের ফণা তুলেছে স্বৈরাচারী শক্তি: প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনায় ২৫ মাসে ২২৫ মৃত্যুর ঘটনা: অপরাধের স্বর্গরাজ্যে আতঙ্কিত জনজীবন শাহজালাল তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের বড় অংশীদারত্ব খুলনায় প্রধানমন্ত্রীর সফরের মধ্যে বিএনপি নেতার ছেলেকে মৃত্যুর ঘটনায় বিনা জামানতে ঋণ দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ভারসাম্যহীন নারীর মৃত্যু

৩ ঘণ্টা পর রেলপথ ছাড়লেন রেলের অস্থায়ী কর্মচারীরা

  • আপডেট সময় : ০২:১৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
  • / 173
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বকেয়া বেতনের দাবিতে এফডিসি ক্রসিংয়ে অবরোধ করেছেন রেলের অস্থায়ী কর্মচারীরা। বকেয়া বেতন দেয়া হবে- কর্তৃপক্ষের এমন আশ্বাস পেয়ে তিন ঘণ্টা পর রেলপথ ছেড়ে দিয়েছেন তারা। তবে বৃহস্পতিবারের মধ্যে বেতন না পেলে আগামী রোববার (২২ ডিসেম্বর) আবারো আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।

আজ মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে রেলপথ ছাড়েন তারা। ফলে তিন ঘণ্টা পর ঢাকার সাথে রেলযোগাযোগ স্বাভাবিক হয়। দুপুর একটা ৫৫ মিনিটে প্রথম ট্রেন এফডিসি রেলক্রসিং পার হয়ে তেজগাঁও স্টেশন থেকে ঢাকা স্টেশনের দিকে যায়।

রেলওয়ের ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক মো: মহিউদ্দিন আরিফ বলেন, তাদেরকে যেখান থেকে বেতন দেয়া হয় সেই বরাদ্দ না থাকা ও আইবাস জটিলতার কারণে বেতন বকেয়া হয়ে গেছে। আমরা এখন বরাদ্দ পেয়েছি। শুধু আইবাসে ইনপুট দেয়ার কাজটুকু বাকি আছে। আগামী দুই দিনের মধ্যে বেতন হয়ে যাবে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

৩ ঘণ্টা পর রেলপথ ছাড়লেন রেলের অস্থায়ী কর্মচারীরা

আপডেট সময় : ০২:১৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪