৩ পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ
- আপডেট সময় : ০৯:৫১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২
- / 242
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
এশিয়া কাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচটা জিতলেই নিশ্চিত হবে সুপার ফোর। এমন দিনে শ্রীলঙ্কার বিপক্ষে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংদেশ দল।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৮টা থেকে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। এর আগে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে টসে হেরে ব্যাটিংয়ে টাইগার বাহিনী।
টাইগার একাদশে এসেছে তিন পরিবর্তন। দুই ওপেনার নাঈম শেখ, আনামুল হক ও সাইফউদ্দিনের পরিবর্তে দলে জায়গা হয়েছে সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ ও এবাদত হোসেনের।
এ ছাড়াও পরিবর্তন দেখা যেতে পারে ব্যাটিংয়ে অর্ডারে।
বাংলাদেশ : মেহেদী মিরাজ, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ ধ্রুব, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক, মুস্তাফিজুর রহমান, ইবাদত হোসেন, তাসকিন আহমেদ, শেখ মেহেদী।
শ্রীলঙ্কা : কুশল মেন্ডিস, রাজাপাকশে, দাসুন শানাকা, হাসারাঙ্গা, নিশানাকা, করুনারত্নে, গুনাতিলাকা, আসালাঙ্কা, থিকসানা, মাদুশঙ্কা, আসিথা ফার্নান্দো।
বিডিসংবাদ/এএইচএস

























