ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৭ হাজার রানের ক্লাবে তামিম

  • আপডেট সময় : ০৬:৫৩:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩
  • / 135
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

স্বীকৃত টি-টোয়েন্টিতে ৭ হাজার রান ক্লাবে প্রবেশ করলেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল।
আজ চট্টগ্রামের মাটিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের ১৯তম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ৩৭ বলে ৪৪ রান করেন খুলনা টাইগার্সের তামিম। এই ইনিংসের মাধ্যমে টি-টোয়েন্টিতে ৭ হাজার রান পূর্ণ করেন তামিম।
টি-টোয়েন্টিতে ৬,৯৯৫ রান নিয়ে চট্টগ্রামের বিপক্ষে খেলতে নেমেছিলেন তামিম। বাংলাদেশের প্রথম ও বিশে^র ৪০তম ব্যাটার হিসেবে এই কীর্তি গড়লেন গেল বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিদায় বলা তামিম।
২৪৩ টি-টোয়েন্টিতে তামিমের রান এখন ৭০৩৯। ৪টি সেঞ্চুরি ও ৪৫টি হাফ-সেঞ্চুরি আছে তার। ব্যাটিং গড় ৩২ দশমিক ০৮ এবং স্ট্রাইক রেট ১১৯ দশমিক ৩৮। এরমধ্যে বাংলাদেশের হয়ে ৭৮ ম্যাচে ১টি সেঞ্চুরি ও ৭টি হাফ-সেঞ্চুরিতে ১৭৫৮ রান করেছেন তামিম।
তামিমের পরে বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক সাকিব আল হাসান। ৩৮৮ ম্যাচে ৬৫৪৬ রান করেছেন তিনি।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

৭ হাজার রানের ক্লাবে তামিম

আপডেট সময় : ০৬:৫৩:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩