ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে সরকার, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী সেন্টমার্টিনের পথে কক্সবাজার থেকে যাত্রা করল পর্যটকবাহী ৩টি জাহাজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ

৮০তে পা দিলেন ড. কামাল

  • আপডেট সময় : ০৯:৫৩:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০১৭
  • / 343
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ বাংলাদেশের সংবিধান প্রণেতা ও স্বাধীন বাংলাদেশের প্রথম আইনমন্ত্রী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী ড. কামাল হোসেনের ৮০তম জন্মদিন আজ।

১৯৩৭ সালের এই দিনে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৫৭ সালে লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে জুরিস প্রুডেন্সে স্নাতক (সম্মান) ও ১৯৫৮ সালে ব্যাচেলর অব সিভিল ল ডিগ্রি লাভ করেন তিনি।

পরে লিংকনস ইন থেকে বার-অ্যাট-ল ডিগ্রি অর্জনের পর ১৯৬৪ সালে আন্তর্জাতিক আইনে পিএইচডি করেন। পরে আইন পেশায় নিয়োজিত হন।

তিনি জাতিসংঘসহ অনেক আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিশেষজ্ঞ আইনজীবী হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের কারাগারে বন্দি ছিলেন তিনি। বঙ্গবন্ধুর সঙ্গে ৭২ সালে দেশে ফেরেন। ১৯৯১ সালে আওয়ামী লীগ ত্যাগ করে গণতান্ত্রিক ফোরাম নামে অরাজনৈতিক সংগঠন গড়ে তোলেন। পরে গণতান্ত্রিক ফোরাম থেকে গণফোরাম নামে রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন।

গণফেরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু জানিয়েছেন, এবারও ড. কামাল হোসেনর পরিবারের সদস্যদের সঙ্গে বাসায় সময় কাটাবেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

৮০তে পা দিলেন ড. কামাল

আপডেট সময় : ০৯:৫৩:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০১৭